মঈন আলীর এগিয়ে চলা
-
1
আঘাত পেয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অনুপস্থিত গিল, নেতৃত্বের দায়িত্বে রাহুল
-
2
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ
-
3
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ইতিবাচক পেসার হাসান
-
4
প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ
-
5
দেশে ফিরে খেলার সুযোগ নেই সাকিবের- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মঈন আলীর এগিয়ে চলা
মঈন আলীর এগিয়ে চলা
মঈন আলী ইংল্যান্ডের এক সব্যসাচী খেলোয়াড়ের নাম। পাক বংশোদ্ভূত এই মানুষটি নীরবে অবদান রেখে যাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেটে। কখনও ব্যাট হাতে আবার কখনও বা বল হাতে অবদান রাখছেন জয়ে, কিছুদিন ধরে দলের নিয়মিত মুখ তিনি। দক্ষিণ আফ্রিকার সাথে চলতি সিরিজের প্রথম টেস্টে হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ।
অধিনায়ক জো রুটের অভিষেক ম্যাচে তাকে দিয়েছেন অসাধারণ এক জয়ের পরিতৃপ্তি। ব্যাট ও বল দু’বিভাগেই ছিলেন সফল। প্রথম ইনিংসে কার্যকরী ৮৭ রানের পাশাপাশি বল হাতে দু’ইনিংস মিলিয়ে ১০ উইকেট। এই পারফরম্যান্স তাকে তুলে এনেছে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে।
ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ২১তম স্থানে। চলতি সিরিজের প্রথম ম্যাচে ১৯০ রান করার পুরষ্কার পেয়েছেন জো রুট, একধাপ এগিয়ে তার অবস্থান এখন দুই। শীর্ষে আছেন স্টিভেন স্মিথ।
মঈন আলী বোলিংয়ে আছেন শীর্ষ বিশে। নয় ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন তিনি।
অলরাউন্ডারদের ক্লাবে স্বদেশী বেন স্টোকসকে টপকে উঠে এসেছেন চার নাম্বার অবস্থানে। যদিও শীর্ষ অবস্থান এখনো ধরে রেখেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শীর্ষ দশ ব্যাটসম্যান: স্টিভেন স্মিথ, জো রুট (+১), কেন উইলিয়ামসন (-১), চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, কুইন্টন ডি কক, আজহার আলী, ডেভিড ওয়ার্নার, লোকেশ রাহুল (+১), জনি বেয়ারস্টো (+১)।
শীর্ষ দশ বোলার: রবিন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, রঙ্গনা হেরাথ, জস হ্যাজেলউড, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, নেইল ওয়াগনার, ভারনন ফিল্যান্ডার।
অলরাউন্ডার(শীর্ষ পাচ)ঃ সাকিব আল হাসান, রবিন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, মঈন আলী (+২), বেন স্টোকস (-১)।
