দলকে নেতৃত্ব দেওয়া, টস করা এনজয় 'করেন না' তামিম
-
1
আঘাত পেয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অনুপস্থিত গিল, নেতৃত্বের দায়িত্বে রাহুল
-
2
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ
-
3
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ইতিবাচক পেসার হাসান
-
4
প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ
-
5
দেশে ফিরে খেলার সুযোগ নেই সাকিবের- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
দলকে নেতৃত্ব দেওয়া, টস করা এনজয় 'করেন না' তামিম
দলকে নেতৃত্ব দেওয়া, টস করা এনজয় 'করেন না' তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনা-সমালোচনা প্রায়ই হয়ে আসছে। মৌসুম শুরুর আগে গত কয়েকবছর থেকেই এই চর্চা বাংলাদেশে চলছে। এবারের বিপিএল শুরুর আগে অবশ্য কিছুটা পরিবর্তন ও নতুনত্ব নিয়ে হাজির হবে আয়োজক কমিটি, সেই আশ্বাস দেওয়া হয়েছিল। তার কিছুটা বাস্তবায়ন মাঠে ও টিভি পর্দায় দেখা যাচ্ছে। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের মতে, ২০১৭, ২০১৮ ও ২০১৯ বিপিএলের সেরা বছর।
আজ নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে তামিমের বরিশাল। আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিপিএলের সার্বিক পরিচালনা নিয়ে প্রশ্ন গেল বরিশাল অধিনায়কের কাছে। তামিম বলেন,“যখন বিপিএল শুরু হয় আমি সবসময় বলেছি বিপিএলের ২০১৭-১৮-১৯ ছিল সেরা বছর। ফ্র্যাঞ্চাইজি, দল মালিক একটা স্থিতিশীল অবস্থায় আমরা যাচ্ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সেটা চলতে পারে নাই। একটা জিনিস হচ্ছে বিপিএলে যখন একজন দল মালিক ৭-৮ বছর ধরে থাকবে যেমন কুমিল্লা ভিক্টোরিয়ান্স তখন টুর্নামেন্টের ভ্যালু অন্য রকম হয়ে যায়।”তামিম খুঁজলেন বেশ কিছু ইতিবাচক দিক। যেখানে ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক অবস্থা বিবেচিত হয়েছে তার কাছে, “অনেক ইতিবাচক দিকও আছে বিপিএলের। আপনি ঘরোয়া ক্রিকেটারদের কথা চিন্তা করেন। তারা আর্থিকভাবে লাভবান হয়। অনেক নেতিবাচক পয়েন্ট আছে আমরা এটা নিয়ে সারা দিন আলাপ করতে পারি কিন্তু ক্রিকেটটা হচ্ছে এখানে ভালো। কী করতে পারি, টিভি কেমন হতে পারে, এটা কেমন হতে পারে এসব নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু ক্রিকেটের কথা যদি বলেন এটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটা সহজ কোনো জায়গা না যে এসেই কেউ রাতারাতি ভালো করে ফেলবে। এটা বেশ কঠিন। সবকিছুর জন্য উন্নতির অনেক জায়গা আছে, আবার অনেক ইতিবাচক দিক এই বিপিএলেও আছে।” অধিনায়কত্বকে উপভোগের চেয়ে এখন দায়িত্বের জায়গা থেকেই বেশি দেখেন তামিম। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তিনি। বরিশাল ফ্র্যাঞ্চাইজি থেকে তিনি দল পরিচালনার দায়িত্ব পেয়েছেন বটে, কিন্তু এসব ছাড়া ‘হালকা’ থাকতেই বেশি পছন্দ তামিমের।
“ক্যাপ্টেন্সি নিয়ে ঐসময় যে কথা ছিল আজকেও একই কথা। আমার কাছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছ থেকে। আমি চেষ্টা করব আমার সেরাটা দিতে। একটু ভিন্ন অবশ্যই লাগসে। আমি জিনিসগুলা খুব বেশি উপভোগ করি না। আমি উপভোগ করি অনুশীলন শেষ হয়েছে, আরামসে বসে থাকব, ব্যাটিং হইছে ফিল্ডিং হইছে গিয়ে বসে থাকব (হাসি)। এই পেপার সাইন করো, টস কর, টসে হারব, জিতব বহুত ঝামেলা (হাসি)।”তামিমের মতে, এবারের বিপিএলে আছে বেশ কিছু ইতিবাচক দিক। যেখানে উইকেটের প্রসঙ্গ এসেছে তার কথায়। পাশাপাশি ধারাভাষ্যকারদের কথাও তুললেন, যারা টুর্নামেন্টকে আরও উপভোগ্য করে তোলে। তিনি মনে করেন, নেতিবাচক শুধু নয়, অনেক ইতিবাচক ঘটনাও বিপিএলে ঘটছে।
