রংপুরের ক্রিকেটারদের হার্টবিট ১৮০ এর উপরে ছিল
-
1
আঘাত পেয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অনুপস্থিত গিল, নেতৃত্বের দায়িত্বে রাহুল
-
2
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ
-
3
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ইতিবাচক পেসার হাসান
-
4
প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ
-
5
দেশে ফিরে খেলার সুযোগ নেই সাকিবের- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রংপুরের ক্রিকেটারদের হার্টবিট ১৮০ এর উপরে ছিল
রংপুরের ক্রিকেটারদের হার্টবিট ১৮০ এর উপরে ছিল
৩ ওভার ২৬ রান, ঝুলিতে নেই কোন উইকেট। হাসান মাহমুদের আজকের দিনটা খুব একটা ভালো যায়নি। সিলেট স্টাইকার্স থেমেছে মাত্র ১২০ রানে। সেখানে রংপুরের হাসান কিছুটা খরুচে ছিলেন বটে। তবে দিন শেষে দলের জয়ে খুশি এই পেসার। ম্যাচের এক পর্যায়ে ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে রংপুর রাইডার্স। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাসান ব্যক্ত করলেন সেসময়কার অনুভূতি।
লক্ষ্যমাত্রা ১২১। সহজ ম্যাচকে কঠিন করে ফেলে রংপুর। সিলেট স্পিনার দুশমান্থ হেমন্ত যেন ত্রাস হয়ে উঠলেন। এদিকে ৩৯ রানেই ৬ ব্যাটারকে হারিয়ে দিশেহারা হাসান মাহমুদরা। তখনকার কথা বলতে গিয়ে হাসান জানান,“তখন তো বলতে গেলে হার্টবিট ১৮০ এর উপরে ছিল সবার। আসলে এটা ক্রিকেটে হয়েই থাকে। এক ওভারে দুই তিনটা উইকেট পড়তেই পারে। বাট ঐ চাপটা নিয়ে দুজন ব্যাটার কন্টিনিউ করছে এটা আমাদের জন্য পজিটিভ সাইন।''রংপুরের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান আপাতত দলের সঙ্গে নেই। চিকিৎসার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন সিঙ্গাপুরে। আজকের ম্যাচ খেলা হয়নি তাঁর। আগামীকাল সাকিবের ব্যাপারে ‘আপডেট’ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাকিব না থাকলেও, সাকিবের অভাব বুঝতে দেননি বাবর আজম। আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে অপরাজিত ৮৬ রানের জুটি গড়েন এই ব্যাটার। নিজে করেন ব্যক্তিগত ৫৬ রান। হাসান বলেন,
“অবশ্যই ভালো হতো (সাকিব থাকলে)। উনি থাকলে একটা বাড়তি প্রেশার তো থাকেই (প্রতিপক্ষের প্রতি)। সেটা আসলে বাবর আজম কাভার করে দিছে। অবশ্য সম্ভব ( সেক্ষেত্রে ১২০ এর নীচে অলআউট করা যেতো কিনা)। ভালো জায়গায় বল করলে… ব্যাটাররা ভুল করলে তাড়াতাড়ি অলআউট হবে অবশ্যই।''বাবরের ইনিংস টেনে এনে প্রশংসা জানালেন এই বাংলাদেশি পেসার। বিপিএলে রংপুরের হয়ে প্রথম ম্যাচে অংশ নিতে না পারলেও, আজ দ্বিতীয় ম্যাচে খেলেছেন বাবর। আর সেই ম্যাচে জয়ের নায়ক হওয়ার সুযোগও একেবারে মিস করেননি তিনি। “আমি বলবো সে (বাবর) দারুণ খেলেছে। গেম সিচুয়েশন রিড করা, ও নিজের রোলটাই প্লে করছে আজকে। একপাশ থেকে উইকেট পড়ছিল আরেক পাশে ও নিজের বেস্টটা দিচ্ছিল। সিঙ্গেল কন্টিনিউ করছিল মানে ও খেলাটা গুছিয়ে নিয়েছিল।''
