সাকিবের বিষয়ে রংপুরের থেকে ভালো জানে বিসিবি
-
1
আঘাত পেয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অনুপস্থিত গিল, নেতৃত্বের দায়িত্বে রাহুল
-
2
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ
-
3
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ইতিবাচক পেসার হাসান
-
4
প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ
-
5
দেশে ফিরে খেলার সুযোগ নেই সাকিবের- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
সাকিবের বিষয়ে রংপুরের থেকে ভালো জানে বিসিবি
সাকিবের বিষয়ে রংপুরের থেকে ভালো জানে বিসিবি
আগামীকাল (মঙ্গলবার) রংপুর রাইডার্স নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে। এর আগে প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হারের স্বাদ পেয়েছে দলটি। সেই ম্যাচের পর অবশ্য দুঃসংবাদও পেয়েছে তাঁরা। অলরাউন্ডার সাকিব আল হাসান চোখের চিকিৎসা নিতে সিঙ্গাপুর রওনা হয়েছেন, ফলে আগামীকালের ম্যাচসহ কিছু ম্যাচ মিস করার সম্ভাবনা খুবই বেশি। আজ রংপুরের কোচ সোহেল ইসলাম সাকিবের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সাথে।
চোখের সমস্যা নিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতেও অসুবিধায় পড়তে হয়েছে সাকিবকে। কিছুদিন আগে ‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে সেরকমটি নিশ্চিত করেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। এরমধ্যে বিপিএলের প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত মোতাবেক সিঙ্গাপুরে পাঠানো হয়েছে গতকাল (রোবরার)। সাকিবের প্রসঙ্গ আসতে রংপুর কোচ সোহেল বলেন,“সাকিব আল হাসানের ব্যাপারটা হচ্ছে, বিসিবির মেডিকেল টিম এটা এখন দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নাই। এখন সমস্তটাই বোর্ড দেখছে। তারা যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবেই দেখবো।”সোহেল এই ধরনের পরিস্থিতি নিয়ে খুব বেশি ভাবছেন না। বরং দল যখন তৈরি করা হয়, তখন চোটের ব্যাপারগুলো চিন্তা করেই করতে হয়। দলের বাকিদের উপর ভরসা রাখতে চান এই বাংলাদেশি কোচ। দল হিসেবে খেলার ব্যাপারে মনোযোগ তাঁর। “আসলে আমরা যখন দল বানাই বা তৈরি করলাম... এটা হতেই পারে। খেলোয়াড় ইনজুরিতে থাকতে পারে, চলে যেতে পারে। যতই নাম থাকুক না কেন রংপুর রাইডার্সের যে ব্যাপারটা আমরা দল হিসেবে খেলতে চাই। প্রত্যেকটা ম্যাচেই ৭-৮ জন খেলোয়াড় ইমপ্যাক্ট রাখবে, পারফরম্যান্স করবে দলের জেতার জন্য। আমরা আসলে দল হিসেবেই খেলতে চাই। সেখানে দুয়েকজন খেলোয়াড় থাকবে না, ইনজুরির জন্য থাকবে না সেটা বড় খেলোয়াড় হতে পারে ছোট তারকা হতে পারে। আমরা আসলে চিন্তা করছি কিভাবে দল হিসেবে ভালো খেলতে পারি।” আগামীকাল দুপুর ১.৩০ মিনিটে সিলেট স্টাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।
