ধীরগতির বোলিংয়ের শাস্তি, ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা বাংলাদেশের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ধীরগতির বোলিংয়ের শাস্তি, ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা বাংলাদেশের

ধীরগতির বোলিংয়ের শাস্তি, ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা বাংলাদেশের

ধীরগতির বোলিংয়ের শাস্তি, ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় বাংলাদেশ দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

হারারেতে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে দুই ওভার পিছিয়ে বল করায় এই রায় দেন ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। দুই ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির মোট ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

অন-ফিল্ড আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার ও আইনো চাবি, তৃতীয় আম্পায়ার পার্সিভাল সিজারা এবং চতুর্থ আম্পায়ার ফস্টার মুতিজওয়া বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগটি আনেন।