শারমিনের ব্যাটে লড়াই জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শারমিনের ব্যাটে লড়াই জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

শারমিনের ব্যাটে লড়াই জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

শারমিনের ব্যাটে লড়াই জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

শারমিন আক্তারের দারুণ ব্যাটিং আর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে শ্রীলঙ্কা নারী দলকে ৩ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী দল। রাজশাহীতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান তোলে শ্রীলঙ্কা। দলের হয়ে হানসিমা কারুনারত্নে ৫৪ এবং ইমেশা দুলানি ৫২ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 

বাংলাদেশের বোলারদের মধ্যে রিতু মনি ছিলেন সবচেয়ে সফল। ৯ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। মারুফা আক্তার ২টি উইকেট নেন, আর নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন নেন একটি করে উইকেট।

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে শারমিন আক্তার হাল ধরেন। ৮৬ রানের দারুণ ইনিংসে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন সোবহানা মোস্তারি, যিনি ৪১ রান করে অসুস্থতার কারণে রিটায়ার্ড হার্ট হন।

মাঝে কয়েকটি উইকেট দ্রুত হারালেও রিতু মনি, ফাহিমা খাতুন ও শেষ দিকে নাহিদা আক্তাররা ঠান্ডা মাথায় খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

দারুণ এই ইনিংসের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার। সিরিজের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল।