বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-আফগানিস্তান ম্যাচ, তবুও সেমিফাইনালে ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-আফগানিস্তান ম্যাচ, তবুও সেমিফাইনালে ভারত

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-আফগানিস্তান ম্যাচ, তবুও সেমিফাইনালে ভারত

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-আফগানিস্তান ম্যাচ, তবুও সেমিফাইনালে ভারত

এশিয়ান গেমসের ক্রিকেটে বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়ে গেল ভারত ও আফগানিস্তানের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। নির্দিষ্ট সময়ের ১৬ মিনিট আগেই ভেজা আউটফিল্ড ও টানা বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। 

কোনো খেলা না হলেও আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট কেটেছে ভারত।

আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী ভারত উপরে থাকায় আফগানিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে মঙ্গলবারের নেপাল বনাম শ্রীলঙ্কা কোয়ার্টার ফাইনাল বিজয়ীর। 

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া চার সিডেড দলের অন্যতম শ্রীলঙ্কাও বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে সেমিফাইনালে পৌঁছে যাবে।

এর আগে একই দিনে (সোমবার) হংকং ও পাকিস্তানের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও টস হওয়ার আগেই বৃষ্টির পেটে চলে যায়।

উল্লেখ্য, এশিয়ান গেমসে পরপর দুই আসরে ভারতের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার চরম হতাশায় পুড়ল আফগানিস্তান। 

এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসের ফাইনালেও একই পরিস্থিতির শিকার হয়েছিল তারা। সেবার প্রথম ইনিংসে ১৮.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয় এবং ভালো সিডিংয়ের সুবাদে ভারত সোনা জেতে আর আফগানিস্তানকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।