বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা নেতৃত্বে রহমত ও ইব্রাহিম, বাদ পড়েছেন নবী
-
1
পাকিস্তানের কাছে বাংলাদেশের হার, ৬ উইকেটের জয়ে ফাইনালে পাকিস্তান
-
2
ইশান কিশানের ঝড়ো ইনিংস ও বোলারদের তাণ্ডবে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারত
-
3
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, কঠিন গ্রুপে বাংলাদেশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান
-
4
বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা নেতৃত্বে রহমত ও ইব্রাহিম, বাদ পড়েছেন নবী
-
5
আইসিসির নতুন প্লেয়িং কন্ডিশন, সময়ে কড়াকড়ি, বল ও ফিল্ডিংয়ের নিয়মে বড় পরিবর্তন
বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা নেতৃত্বে রহমত ও ইব্রাহিম, বাদ পড়েছেন নবী
বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা নেতৃত্বে রহমত ও ইব্রাহিম, বাদ পড়েছেন নবী
আসন্ন অক্টোবর-নভেম্বর উইন্ডোতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ হোম সিরিজের জন্য টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নতুন অধিনায়ক রহমত শাহর অধীনে টেস্ট ও ওয়ানডে দল মাঠে নামবে, আর টি-টোয়েন্টির নেতৃত্বে থাকছেন ইব্রাহিম জাদরান।
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ৯ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টটি। এরপর ১৭ থেকে ২৩ অক্টোবর আবু ধাবি ও শারজাহতে বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হবে ওয়ানডে ট্রাই-নেশন (ত্রিদেশীয়) সিরিজ। পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে আফগানরা।
সদ্য টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া রহমত শাহর অধীনে লাল বলের ক্রিকেটে ফিরছেন অভিজ্ঞ পেসার ইয়ামিন আহমেদজাই এবং টপ-অর্ডার ব্যাটার শহিদুল্লাহ কামাল। চলমান আহমেদ শাহ আবদালি ফার্স্ট ক্লাসে শীর্ষ রান সংগ্রাহক ও উইকেট সংগ্রাহক হিসেবে দারুণ পারফর্ম করায় এই দুজন আবার জাতীয় দলে সুযোগ পেলেন। এছাড়াও ইনজুরি কাটিয়ে ফিরেছেন বাঁহাতি স্পিনার জিয়াউর রহমান আকবর। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘ সংস্করণের ক্রিকেট থেকে বিশ্রামে রাখা হয়েছে রশিদ খান ও ইব্রাহিম জাদরানকে।
টেস্ট স্কোয়াড:
রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আফসার জাজাই (উইকেটরক্ষক), সিদিকুল্লাহ অটল, আবদুল মালিক, হাশমতুল্লাহ শাহিদি, রহমানুল্লাহ জাদরান, শহিদুল্লাহ কামাল, ইসমত আলম, কাইস আহমেদ, জিয়াউর রহমান আকবর, খলিল গুরবাজ, মোহাম্মদ সালিম সফি, জিয়াউর রহমান শরিফি এবং ইয়ামিন আহমেদজাই।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় এই সিরিজকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে আফগান বোর্ড। ওয়ানডে দলে ফিরেছেন রশিদ খান, ইব্রাহিম জাদরান এবং মোহাম্মদ নবী। ফাস্ট বোলিং বিভাগে ফজলহক ফারুকি ও বিলাল সামির সাথে থাকছেন দারুণ ফর্মে থাকা ইয়ামিন আহমেদজাই।
ওয়ানডে স্কোয়াড
রহমত শাহ (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), সিদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, হাশমতুল্লাহ শাহিদি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়ালাই খান, এএম গাজানফার, বিলাল সামি, জিয়াউর রহমান শরিফি, ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমেদজাই।
টি-টোয়েন্টি দল
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নূর রহমান (উইকেটরক্ষক), সিদিকুল্লাহ অটল, মোহাম্মদ আকরাম, শহিদুল্লাহ কামাল, এজাজ আহমেদজাই, আজমতুল্লাহ ওমরজাই, আবদুল্লাহ তারাখিল, রশিদ খান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমেদজাই ও ফরিদ আহমেদ মালিক
