আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৬ বছর বয়সে ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জানান। সেখানে তিনি জাতীয় দলের জার্সিকে নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন ও আবেগের জায়গা হিসেবে উল্লেখ করেন।

ডানহাতি এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ৩৬টি টেস্ট উইকেট, ১২৯টি ওয়ানডে উইকেট এবং ২৮টি টি-টোয়েন্টি উইকেট শিকার করেছেন। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরেই তিনি শেষবারের মতো জাতীয় দলের হয়ে খেলেন। এরপর ২০২৪ সালে ঘরোয়া ক্রিকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে তাকে শেষবার দেখা গেছে।

এক ফেসবুক বার্তায় রুবেল বলেন, 

"আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। 

অনেক ভালোবাসা সবার প্রতি।"

রুবেলের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে ম্যাচটি। ওই ম্যাচে ৯.৩ ওভারে ৫৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে তিনি বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন এবং প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।