অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ, দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন লিটন-শরিফুল
-
1
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
-
2
গ্লোবাল সুপার লিগে ইমনদের লাহোর কালান্দার্সের জয় দিয়ে সূচনা
-
3
আয়ারল্যান্ড সিরিজের জন্য আফগানিস্তান ওয়ানডে দল ঘোষণা
-
4
সাকিবের ব্যর্থতার দিনে গলের কাছে বড় ব্যবধানে হারল জাফনা
-
5
স্কুল ক্রিকেটের উন্নয়নে বিসিবি-প্রাইম ব্যাংক ঐতিহাসিক চুক্তি, তৈরি হচ্ছে আধুনিক জিম ও রিকভারি সেন্টার
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ, দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন লিটন-শরিফুল
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ, দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন লিটন-শরিফুল
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে জাতীয় দলের পাঁচ ক্রিকেটারের সর্বশেষ চোট ও পুনর্বাসন পরিস্থিতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবচেয়ে বড় ধাক্কা এসেছে পেসার নাহিদ রানাকে নিয়ে। চোটের কারণে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ডানহাতি গতিতারকা।
বিসিবির মেডিকেল বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ জুলাই ২০২৬ ম্যাচ চলাকালে বাম পাশের পেশিতে চোট পান নাহিদ। পরবর্তী স্ক্যানে তার গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়ে। এই চোট সারতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এরপর বোলিং ওয়ার্কলোড ধাপে ধাপে বাড়াতে আরও দুই থেকে চার সপ্তাহ প্রয়োজন হবে। সব মিলিয়ে তার মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।
অন্যদিকে, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম পুনর্বাসনে ভালো অগ্রগতি দেখাচ্ছেন। ১৪ জুলাই তিনি গ্রেড-১ বাম হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। আগামী ২৯ জুলাই থেকে তার বোলিং শুরু করার কথা রয়েছে এবং ১২ আগস্টের দিকে তার ফিটনেস পরীক্ষা হবে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা কঠিন হলেও মেডিকেল ছাড়পত্র পেলে দ্বিতীয় টেস্টে দলে ফেরার সম্ভাবনা রয়েছে।
বাঁ পায়ের চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাসও। সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তিনি প্লেটলেট-রিচ প্লাজমা (পিআরপি) চিকিৎসা নিয়েছেন। আগামী ২৮ জুলাই থেকে ধাপে ধাপে দৌড় ও ফিটনেস কার্যক্রম শুরু করবেন তিনি। ১৩ আগস্টের দিকে তার ফিটনেস মূল্যায়ন হবে। পুনর্বাসন সফলভাবে শেষ করতে পারলে দ্বিতীয় টেস্ট থেকে নির্বাচনের জন্য বিবেচিত হবেন লিটন।
এদিকে চোটের কারণে দীর্ঘমেয়াদি পুনর্বাসনে রয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। সাম্প্রতিক স্ক্যান ও বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, আরও আট থেকে দশ সপ্তাহ পুনর্বাসন চালিয়ে যেতে হবে তাকে। এরপর আবার স্ক্যান করা হবে। হাড়ের ক্ষত কতটা সারে, তার ওপর নির্ভর করবে মাঠে ফেরার সময়সূচি। আপাতত বছরের শেষ দিকে তাকে মাঠে ফেরার আশা করছে বিসিবি।
আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ডান পায়ের হ্যামস্ট্রিং ও কাফের চোট থেকে সেরে উঠছেন। তিনি প্রতিদিন পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জুলাইয়ের শেষ দিকে তার ফিটনেস পরীক্ষা হবে। পরিকল্পনা অনুযায়ী বোলিং ওয়ার্কলোড সম্পন্ন করতে পারলে আগামী ১৮ আগস্টের পর থেকে তিনি নির্বাচনের জন্য পুরোপুরি উপলব্ধ থাকবেন।
