তদন্ত কমিটির ডাকে সাড়া না দেয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
তদন্ত কমিটির ডাকে সাড়া না দেয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

তদন্ত কমিটির ডাকে সাড়া না দেয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

তদন্ত কমিটির ডাকে সাড়া না দেয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করে, যার প্রতিবেদন রোববার (৫ এপ্রিল) জমা দেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে কমিটির সদস্যরা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাদের মুখোমুখি হন। তবে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি।

কেনো সাড়া দেননি তার কারণ বিশ্লেষণ করে নিজের ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন আসিফ ভূইয়া। পোস্টটি হুবহু তুলে ধরা হলো- 

"আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি:- 

প্রথমত,

একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির উপর এখতিয়ার বহির্ভূত ভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। 

দ্বিতীয়ত, 

তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। 

তৃতীয়ত, 

উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। 

চতুর্থত, 

ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।

যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকাদের বিষয়ে জানানো হলো। উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তাঁরা তদন্ত করতে পারেন কিনা জানতে চেয়ে কোন সদুত্তর পাইনি। 

কিভাবে সরকার চালাতে হয়, কিভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। 

আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।"