আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
-
1
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
-
2
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার
-
3
পাঁচ বছর পর সেরা ১০-এ জো রুট, কোহলির আরও কাছে রোহিত
-
4
এলপিএলে সাকিবের কার্যকর ক্যামিও, ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল জাফনা কিংস
-
5
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার রাহমাত শাহকে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে দুই ফরম্যাটেই সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। এর আগে গতকাল অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান হাশমতুল্লাহ শাহিদি।
২০২১ সালের ৩১ মে আফগানিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শাহিদি। তার নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মাধ্যমে। প্রায় চার বছরের দায়িত্বে আফগান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যান তিনি।
শাহিদির অধিনায়কত্বে আফগানিস্তান ৫৫টি ওয়ানডের মধ্যে ২৭টিতে জয় পায়। বিশেষ করে ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দলকে ইতিহাসের অন্যতম সেরা সাফল্য এনে দেন তিনি। সেই আসরে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে শেষ করে আফগানিস্তান।
বিশ্বকাপে সেই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান। নিজেদের অভিষেক আসরেই ইংল্যান্ডকে হারিয়ে নজর কাড়ে দলটি এবং টুর্নামেন্ট শেষ করে পঞ্চম স্থানে।
শাহিদির নেতৃত্বেই আইসিসি ওয়ানডে দলীয় র্যাঙ্কিংয়ে ইতিহাসের সর্বোচ্চ সপ্তম স্থানে ওঠে আফগানিস্তান। এছাড়া ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আবারও বাংলাদেশের বিপক্ষে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্বও আসে তার অধিনায়কত্বে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় ছিল প্রোটিয়াদের বিরুদ্ধে আফগানিস্তানের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ইতিহাস।
বাংলাদেশের বিপক্ষেও শাহিদির নেতৃত্বে টানা তিনটি ওয়ানডে সিরিজ জেতে আফগানিস্তান। ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সিরিজ জয়ের পর ২০২৪ ও ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুই সিরিজেও জয় পায় তারা।
এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড শাহিদির নেতৃত্ব, নিষ্ঠা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে। একই সঙ্গে নতুন অধিনায়ক রাহমাত শাহ ও সহ-অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজের জন্য শুভকামনা জানিয়েছে বোর্ড।
২০২১ সাল থেকেই টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন রাহমাত শাহ। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা এবং দলের নেতৃত্ব কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকায় তাকে নতুন দায়িত্বের জন্য উপযুক্ত মনে করছে এসিবি।
আগামী আয়ারল্যান্ড সিরিজ থেকেই নতুন দায়িত্বে দেখা যাবে রাহমাত শাহ ও রহমানউল্লাহ গুরবাজকে। তাদের নেতৃত্বে আফগানিস্তান আরও সাফল্যের পথে এগিয়ে যাবে বলেই আশাবাদী দেশটির ক্রিকেট বোর্ড।
