লর্ডসের সম্মানজনক এমসিসি আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবালসহ ৫ ক্রিকেটার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
লর্ডসের সম্মানজনক এমসিসি আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবালসহ ৫ ক্রিকেটার

লর্ডসের সম্মানজনক এমসিসি আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবালসহ ৫ ক্রিকেটার

লর্ডসের সম্মানজনক এমসিসি আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবালসহ ৫ ক্রিকেটার

ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজ ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেটারকে তাদের ঐতিহ্যবাহী ‘অনারারি লাইফ মেম্বারশিপ’ বা আজীবন সম্মানসূচক সদস্যপদ প্রদানের ঘোষণা দিয়েছে।

এই তালিকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল ছাড়াও রয়েছেন ভারতের চেতেশ্বর পুজারা, অস্ট্রেলিয়ার মেল জোন্স এবং নিউজিল্যান্ডের দুই তারকা সুজি বেটস ও সোফি ডিভাইন

বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনার দেশের ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে। টেস্টে ৫,০০০ এর বেশি এবং ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ ৮,০০০ এর বেশি রান করা তামিম সম্প্রতি বিসিবি’র সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে তিনি এমসিসির এই বিশেষ এলিট ক্লাবে যুক্ত হওয়া আঙুলমেয় কয়েকজন বাংলাদেশির একজন হলেন।

নিউজিল্যান্ডের দুই কিংবদন্তি সুজি বেটস এবং সোফি ডিভাইন আজ লর্ডসে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করেন। তারা দুজনেই আসন্ন আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ ও দুটি অ্যাশেজ জয়ী মেল জোন্স খেলোয়াড়ি জীবনের পর ধারাভাষ্যকার হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তবে খেলাধুলার পাশাপাশি আফগানিস্তানের নারী ক্রিকেট দলকে নিজ দেশ থেকে উদ্ধার করে অস্ট্রেলিয়ায় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার পেছনে অসামান্য মানবিক ভূমিকার জন্য গত বছর (২০২৫ সালে) তিনি এমসিসির 'স্পিরিট অফ ক্রিকেট' পুরস্কারও পেয়েছিলেন।

ভারতের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচ খেলা ক্লাসিক ব্যাটার চেতেশ্বর পুজারা ১৯টি সেঞ্চুরিসহ ৭,১৯৫ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১,০০০ এর বেশি রান করা পুজারা ইদানিং ধারাভাষ্যের সাথে যুক্ত হয়েছেন। গত বছর লর্ডস টেস্টে ঐতিহ্যবাহী 'পাঁচ মিনিটের ঘণ্টা' বাজানোর গৌরবও অর্জন করেছিলেন তিনি।