ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, প্রথম ম্যাচে নেই মিরাজও
ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, প্রথম ম্যাচে নেই মিরাজও
ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, প্রথম ম্যাচে নেই মিরাজও
আবুধাবিতে অনুষ্ঠিত চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের মাঝপথেই বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। দারুণ ফর্মে থাকা সত্ত্বেও হঠাৎ কোমড়ের চোটের কারণে পুরো সিরিজ থেকেই বাদ পড়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এছাড়া প্রথম ম্যাচে জ্বরের কারণে আরেক তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও পাচ্ছে না দল।
ইনজুরির বিষয়টি নিশ্চিত করে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, "ম্যাচের আগের দিন কোমড়ের ডানপাশে অস্বস্তি অনুভব করেন লিটন। শেষ মুহূর্ত পর্যন্ত খেলার চেষ্টা করলেও মাঠে নামার জন্য প্রয়োজনীয় ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেননি তিনি। ফলে ঝুঁকি না নিয়ে তাকে পুরো সিরিজ থেকেই বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
লিটনের অনুপস্থিতিতে দলের উইকেটকিপারের ভূমিকা পালন করছেন নুরুল হাসান সোহান এবং বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়েছেন তাওহীদ হৃদয়ের ওপর।
অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মিরাজের অসুস্থতার কারণে দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সৌম্য সরকার। লিটন ও মিরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের না পাওয়া প্রথম ম্যাচে লাল-সবুজদের জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
