দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং স্পেশালিস্ট ডেইল বেনকেনস্টাইন
-
1
রহমত শাহের চমৎকার সেঞ্চুরি সত্ত্বেও চালকের আসনে জিম্বাবুয়ে
-
2
টেস্টের স্কোয়াডে চার বছর পর ফিরলেন নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন
-
3
জয়ের জন্য শেষ সেশনে বাংলাদেশের দরকার ২০৭ রান
-
4
ক্যারিবীয়দের স্পিন-ফাঁদ এড়িয়ে ড্রয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ
-
5
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং স্পেশালিস্ট ডেইল বেনকেনস্টাইন
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং স্পেশালিস্ট ডেইল বেনকেনস্টাইন
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং স্পেশালিস্ট ডেইল বেনকেনস্টাইন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং স্পেশালিস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ডেইল বেনকেনস্টাইন।
৫২ বছর বয়সী এই সাবেক প্রোটিয়া ক্রিকেটার ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবে ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রানের অভিজ্ঞতা সম্পন্ন বেনকেনস্টাইন দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলেছেন।
আন্তর্জাতিক ও কাউন্টি ক্রিকেটে প্রশিক্ষক হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বেনকেনস্টাইনের। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি ইংল্যান্ডের কাউন্টি দল হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ারের কোচের দায়িত্ব পালন করেছেন। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।
