শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয় ডি সিলভা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 7 মিনিট আগে
শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয় ডি সিলভা

শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয় ডি সিলভা

শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয় ডি সিলভা

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব থেকে হঠাৎই সরে দাঁড়ালেন অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা। ২০২৪ সালের জানুয়ারিতে দিমুথ করুণারত্নের স্থলাভিষিক্ত হওয়ার পর পদটিতে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) নির্বাচন কমিটির কাছে পাঠানো এক চিঠিতে অবিলম্বে অধিনায়কত্ব ত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে নতুনদের সুযোগ দেয়ার কথা উল্লেখ করে ডি সিলভা জানান, "আমার বস্তুনিষ্ঠ মতামত হলো, এই নেতৃত্বের ব্যাটন এখন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।" অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

ধনঞ্জয়ের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং অধিনায়ক হিসেবে তার অবদানের জন্য ধন্যবাদ প্রকাশ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী (সিইও) অ্যাশলে ডি সিলভা। এক বিবৃতিতে তিনি বলেন, "শ্রীলঙ্কা ক্রিকেট ধনঞ্জয়কে টেস্ট দলে তার চমৎকার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং তার ক্যারিয়ারের বাকি সময়ের জন্য শুভকামনা জানাচ্ছে।"

অধিনায়ক হিসেবে ধনঞ্জয় ডি সিলভার অধীনে ১৮টি টেস্ট খেলেছে শ্রীলঙ্কা, যার মধ্যে ৭টি ম্যাচে জয় পেয়েছে দ্বীপরাষ্ট্রটি। অধিনায়কের দায়িত্ব পালনকালীন সময় ব্যাট হাতে তিনি ৩৬.৪৫ গড়ে ১,১৩০ রান সংগ্রহ করেছেন এবং বোলিংয়ে ৪৪.৪৪ গড়ে নিয়েছেন ৯টি উইকেট।