সুপার এইটে টানা দ্বিতীয় জয়, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টানা পঞ্চমবার সেমিফাইনালে ইংল্যান্ড, ব্রুকের ঐতিহাসিক সেঞ্চুরিতে বিদায়ের মুখে পাকিস্তান
-
2
বিসিএলে সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়েছে নর্থ জোন
-
3
হারের চাপের সঙ্গে অনলাইন ঝড়, সেমিফাইনাল সমীকরণে চাপে পাকিস্তান
-
4
কলম্বোয় কিউই ঝড়, থেমে গেল শ্রীলঙ্কার বিশ্বকাপ স্বপ্ন
-
5
সুপার এইটে টানা দ্বিতীয় জয়, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা
সুপার এইটে টানা দ্বিতীয় জয়, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা
সুপার এইটে টানা দ্বিতীয় জয়, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা
সেমিফাইনালের লড়াইয়ে নিজেদের অবস্থান আরো শক্ত করল দক্ষিণ আফ্রিকা। সুপার এইট পর্বে দাপট অব্যাহত রেখে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই নিজেদের হাতে রাখে তারা।
ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শেষ দিকে অপরাজিত ৫২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন রোমারিও শেফার্ড। অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারও ৪৯ রানের কার্যকর অবদান রাখেন। তবে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ দিকে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি ক্যারিবীয়দের।
বল হাতে প্রোটিয়াদের হয়ে সবচেয়ে সফল ছিলেন লুঙ্গি এনগিডি, তিনি নেন ৩ উইকেট। কাগিসো রাবাদা গতির ঝলক দেখিয়ে শিকার করেন ২টি উইকেট। করবিন বশও ২ উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ওয়েস্ট ইন্ডিজ বড় স্কোরের ভিত গড়তে পারেনি।
১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন কুইন্টন ডি কক ও অধিনায়ক এইডেন মার্করাম। উদ্বোধনী জুটিতে ৯৫ রান তুলে ম্যাচ একপ্রকার নিজেদের করে নেন দুজন। ডি কক ২৪ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি চার ও চারটি ছক্কা। এরপর ইনিংসের হাল ধরেন মার্করাম। তিনি অপরাজিত ৮২ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রায়ান রিকেলটন ৪৫ রানে অপরাজিত থেকে সঙ্গ দেন তাকে। ২৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
এই জয়ে সুপার এইটের পয়েন্ট তালিকায় শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জন্য এই হার বড় ধাক্কা হয়ে এসেছে। শেষ চারে উঠতে হলে বাকি ম্যাচগুলোতে শুধু জিতলেই হবে না, নজর রাখতে হবে নেট রান রেটেও।
