চোটে ছিটকে গেলেন সিয়ার্স, ওয়েস্ট ইন্ডিজ সফরে নিউজিল্যান্ড দলে লিস্টার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চোটে ছিটকে গেলেন সিয়ার্স, ওয়েস্ট ইন্ডিজ সফরে নিউজিল্যান্ড দলে লিস্টার

চোটে ছিটকে গেলেন সিয়ার্স, ওয়েস্ট ইন্ডিজ সফরে নিউজিল্যান্ড দলে লিস্টার

চোটে ছিটকে গেলেন সিয়ার্স, ওয়েস্ট ইন্ডিজ সফরে নিউজিল্যান্ড দলে লিস্টার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। গোড়ালির চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার বেন সিয়ার্স। তার পরিবর্তে ১৬ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার বেন লিস্টারকে।

মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের টেস্টের পর থেকেই গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন সিয়ার্স। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টের শেষ দিনে সেই চোট আরও বেড়ে যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরিয়ে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে, যেখানে তিনি আরও চিকিৎসা নেবেন।

২০২৩ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া লিস্টার এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তার শিকার ছয় উইকেট। সর্বশেষ এপ্রিল মাসে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সফরেও দলে ছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের পেস আক্রমণে চোট বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পিতৃত্বকালীন ছুটির কারণে ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে না থাকা জ্যাকব ডাফি ওয়ানডে দলে ফিরেছেন। তবে গোড়ালির অস্ত্রোপচারের জন্য এই সিরিজে খেলতে পারবেন না ব্লেয়ার টিকনার। অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা খেলার কারণে ওয়ার্কলোড ব্যবস্থাপনার অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছে উইল ও’রুর্ক, কাইল জেমিসন ও ম্যাট হেনরিকে।

নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক গ্যাভিন লারসেন বলেন, দ্রুতগতির বোলারদের সঠিকভাবে পরিচালনা করা এখন সময়ের দাবি। তার মতে, ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের পরই কয়েকজন বোলার চোটে পড়েছেন, যা পেস আক্রমণের গভীরতা ধরে রাখার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে নিউজিল্যান্ডের পেস আক্রমণে থাকছেন জ্যাকব ডাফি, নাথান স্মিথ, ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাথিউ ফিশার ও বেন লিস্টার। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক মিচেল স্যান্টনার, সঙ্গে থাকবেন মাইকেল ব্রেসওয়েল ও জেডেন লেনক্স।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্সে ১১, ১৩ ও ১৬ জুলাই। শেষ দুটি ম্যাচ হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে ১৯ ও ২১ জুলাই।