পিএসএলে দুই আসর নিষিদ্ধ মুজারাবানি
-
1
বুলবুলের দাবি সত্য নয়, সাফ জানিয়ে দিল ক্রিকেট আয়ারল্যান্ড
-
2
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ
-
3
ডিপিএল দলবদল ১৮ ও ১৯ এপ্রিল, দুই দিনের ট্রান্সফার কর্মসূচি ঘোষণা
-
4
শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা
-
5
নাসুমের পাওনা পরিশোধ, বিভ্রান্তি দূর করতে সিলেট টাইটান্সের ব্যাখ্যা
পিএসএলে দুই আসর নিষিদ্ধ মুজারাবানি
পিএসএলে দুই আসর নিষিদ্ধ মুজারাবানি
পিএসএলে চুক্তি ভঙ্গের অভিযোগে জিম্বাবুয়ের পেসার বোলিং অলরাউন্ডার ব্লেসিং মুজারাবানিকে পরবর্তী দুই আসরে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তিগত বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতা এবং বিকল্প একটি চুক্তিতে যুক্ত হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
পিসিবির বিবৃতিতে বলা হয়, পেশাদার ক্রিকেটে চুক্তির প্রতি শ্রদ্ধা এবং স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিখিতভাবে নির্ধারিত শর্ত যার মধ্যে পারিশ্রমিক ও অন্যান্য মৌলিক বিষয় অন্তর্ভুক্ত গ্রহণ করার পরও তা থেকে সরে আসা চুক্তিভঙ্গের শামিল। এ ধরনের আচরণ ফ্র্যাঞ্চাইজি লিগের বিশ্বাসযোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আধুনিক ক্রিকেটের ব্যস্ত সূচির বাস্তবতা পিসিবি বোঝে, তবে কোনো অবস্থাতেই নৈতিক ও পেশাদার কাঠামোর সঙ্গে আপস করা হবে না। এই দুই আসরের নিষেধাজ্ঞা তাই লিগের শৃঙ্খলা ও চুক্তিগত শর্তের প্রতি সম্মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মুজারাবানি পিএসএলে নাম লেখানোর পরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে।
