নাহিদ-শরিফুলের বোলিং নৈপুণ্যে লাহোরকে বড় হার দিল জালমি
নাহিদ-শরিফুলের বোলিং নৈপুণ্যে লাহোরকে বড় হার দিল জালমি
নাহিদ-শরিফুলের বোলিং নৈপুণ্যে লাহোরকে বড় হার দিল জালমি
পিএসএলে শনিবারের ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে পেশাওয়ার জালমি। মোস্তাফিজুর রহমানদের লাহোর কালান্দার্সকে ৭৬ রানে হারিয়ে মাঠ ছাড়ে নাহিদ রানা ও শরিফুল ইসলামদের দল, যেখানে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপ থাকলেও অধিনায়ক বাবর আজম ও কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি গড়ে পেশাওয়ার। বাবর আজম ৪০ বলে ৪৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি চার ও ১টি ছয়।
বল হাতে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ছিলেন নিয়ন্ত্রিত। তিনি ৪ ওভারে ৩০ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে লাহোর কালান্দার্স। প্রথম ওভারেই মোহাম্মদ নাঈমকে ১ রানে ফিরিয়ে দিয়ে দলকে দারুণ শুরু এনে দেন শরিফুল ইসলাম।
এরপর আক্রমণে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাহিদ রানা। পাওয়ারপ্লের ষষ্ঠ ওভারে এসে তিনি ফেরান আব্দুল্লাহ শফিককে, যিনি ২১ রান করেন।
নাহিদ রানা ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ২টি উইকেট, যা লাহোরের ব্যাটিং লাইনআপকে আরও চাপে ফেলে দেয়।
মাত্র ৭০ রানের মধ্যেই ৮ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় লাহোর কালান্দার্স।
