বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ, মার্চেই মাঠে নামছে দুই দল

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ, মার্চেই মাঠে নামছে দুই দল

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ, মার্চেই মাঠে নামছে দুই দল

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ, মার্চেই মাঠে নামছে দুই দল

চূড়ান্ত হলো বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের দিনক্ষণ। আগে থেকেই জানা ছিল, বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল; তবে ম্যাচের সূচি নিয়ে ছিল ধোঁয়াশা। সেই অপেক্ষার ইতি টেনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। সফরের পরদিন, ১০ মার্চ মিরপুরে অনুশীলনে নামবে তারা। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ মার্চ, ভেন্যু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ গড়াবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।

অন্যদিকে, আগামী ২৬ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে পাকিস্তান সুপার লিগেী নতুন আসর। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হওয়ার পর এপ্রিল মাসে আবারও বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান দল এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।