বৃষ্টি কেড়ে নিল লড়াই, পয়েন্ট ভাগাভাগি নিউজিল্যান্ড-পাকিস্তানের

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 52 সেকেন্ড আগে
বৃষ্টি কেড়ে নিল লড়াই, পয়েন্ট ভাগাভাগি নিউজিল্যান্ড-পাকিস্তানের

বৃষ্টি কেড়ে নিল লড়াই, পয়েন্ট ভাগাভাগি নিউজিল্যান্ড-পাকিস্তানের

বৃষ্টি কেড়ে নিল লড়াই, পয়েন্ট ভাগাভাগি নিউজিল্যান্ড-পাকিস্তানের

কলম্বোয় বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ। টসের পর থেকেই শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সময় গড়ানোর সঙ্গে আরও বাড়তে থাকায় শেষ পর্যন্ত দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগির সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

নির্ধারিত সময়ের পর দুই ঘণ্টারও বেশি অপেক্ষা করা হয় আবহাওয়ার উন্নতির আশায়। তবে বৃষ্টি থামার কোনো লক্ষণ না থাকায় এবং কভারসের ওপর পানি জমে যাওয়ায় খেলা শুরু করা সম্ভব হয়নি। আকাশের অবস্থাও অনুকূলে ছিলোনা, ফলে অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। তবে অধিনায়কদের কথা বলার সময়ই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, সঙ্গে সঙ্গে মাঠকর্মীরা কভার টেনে দেন। আগের দিনও বৃষ্টির কারণে পাকিস্তানের সন্ধ্যার অনুশীলন সেশন বাতিল করতে হয়েছিল, ফলে শুরু থেকেই ম্যাচ আয়োজন নিয়ে ছিল শঙ্কা।

একাদশে পরিবর্তন এনেছিল দুই দলই। পাকিস্তান খাজা নাফায়কে বাইরে রেখে দলে ফেরায় ফখর জামানকে। অন্যদিকে নিউজিল্যান্ড তিনটি পরিবর্তন করে, দলে ফেরেন অধিনায়ক মিচেল স্যান্টনার।

সুপার এইটে দুই দলই ইতিমধ্যে পয়েন্টের খাতা খুলেছে, তবে এই পরিত্যক্ত ম্যাচের ফলে সামনে ভুলের সুযোগ কমে গেল আরও। পাকিস্তান আগামী মঙ্গলবার ইংল্যান্ডের মুখোমুখি হবে, এরপর এক সপ্তাহ পর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। নিউজিল্যান্ড বুধবার খেলবে শ্রীলঙ্কার সঙ্গে এবং শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপের সব ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কায়।