বাহরাইনে খেলার অনুমতি পাচ্ছেন আশরাফুল
-
1
কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও ওয়েলালাগের ঘূর্ণিতে থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
-
2
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই
-
3
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় নেপালের
-
4
সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা
-
5
বৃষ্টিতে পণ্ড জাপান-নেপাল ম্যাচ, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপাল
বাহরাইনে খেলার অনুমতি পাচ্ছেন আশরাফুল
বাহরাইনে খেলার অনুমতি পাচ্ছেন আশরাফুল
নিষেধাজ্ঞা কাটিয়ে আশরাফুল এবার ডিপিএল খেলছেন তিন বছর পর। তবে খুব একটা সুবিচার করতে পারেননি নিজের নামের প্রতি। আশা রাখেন লাল সবুজ জার্সিতে আবারো জাতীয় দলে ফেরার। এরই মধ্যে আশরাফুল আমন্ত্রণ পেয়েছেন বাহরাইনে একটি ২০ ওভারের প্রীতি ম্যাচের। বিসিবি নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে, এই ম্যাচে অংশগ্রহনের জন্য অনাপত্তি পত্রও তৈ হয়েছে ইতিমধ্যে। বাহরাইনের জাতীয় ষ্টেডিয়ামে আগামী ১৯ মে রাতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। বাংলাদেশ্ থেকে শুধু আশরাফুল একা নন, আমন্ত্রণ পেয়েছেন পেসার মোঃ শরীফ ও। সব ঠিক থাকলে ১৮ মে কলাবাগানের হয়ে ম্যাচ খেলেই রওয়ানা করবেন বাহরাইনের উদ্দেশ্যে। তবে আশরাফুলের সাথে একসাথে যাওয়ার ইচ্ছা থাকলেও মোঃ শরীফ হয়তো যেতে পারবেননা একই দিন। প্রদর্শনী এই ম্যাচে খেলার জন্য অন্য বিদেশী ক্রিকেটাররা হলেন, পাকিস্তানের হয়ে সদ্য অবসরে যাওয়া মিসবাহ উল হক, শহিদ আফ্রিদি, ইমরান নাজির, রানা নাভিদ, আব্দুল রাজ্জাক, সোহেল তানভির, দিলশান, শ্রীশান্ত, ইরফান পাঠান এবং মারলন স্যামুয়েলস।
