নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
1
অধিনায়ত্বের চাপে পারফর্ম করতে পারছেন না বাবর- ওয়াকার ইউনিস
-
2
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড
-
3
পাকিস্তানি নারীদের ব্রোঞ্জ জয়, হতাশা নিয়ে ফিরল বাংলাদেশ
-
4
দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন কলিন ইনগ্রাম
-
5
উইল জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ওডিআইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ইংল্যান্ড
নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সূচনা করেছিল বাংলাদেশ। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও লড়াই করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের দুই ভেন্যুতে খেলা শেষ করে এবার ওয়েস্ট ইন্ডিজে টাইগাররা।
সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আজ সুপার এইটের পথ প্রশস্ত করতে ডাচদের হারানোর মিশনে মাঠে নামছেন নাজমুল হোসেন শান্তরা।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আরনোস ভ্যালে গ্রাউন্ডে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশ একাদশে নেই কোন পরিবর্তন।
বাংলাদেশ একাদশঃ
তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
