খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের আম্পায়ার ও ম্যাচ রেফারির তালিকা প্রকাশ
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে ভারতের চার ক্রিকেটার
-
3
অপ্রতিরোধ্য বুমরাহ, বিশ্বকাপ ফাইনালে ৪ ওভারে ৪ উইকেটের জাদু
-
4
ওয়ানডে সিরিজের আগে উইকেট নিয়ে স্বস্তিতে বাংলাদেশ কোচ
-
5
সিলেট জেলা স্টেডিয়াম বরাদ্দ, স্থানীয় খেলাধুলার অস্তিত্বের প্রশ্ন
খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক
খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় বিসিবি জানায়, দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে উল্লেখযোগ্য সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়েছেন। তাঁর সময়ে ক্রিকেট অবকাঠামো উন্নয়নসহ সারাদেশে খেলাটির বিকাশে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়।
বিসিবি আরও উল্লেখ করে, দেশের ক্রিকেটের উন্নয়নে বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও উৎসাহ আজকের অনেক সাফল্যের পথ তৈরি করেছে। ক্রিকেটের প্রতি তাঁর আশীর্বাদ ও শুভকামনা বোর্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
শোকবার্তায় বিসিবি দেশের মানুষের সঙ্গে এই শোকের মুহূর্তে একাত্মতা প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
