সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের জয় দিয়ে শুরু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের জয় দিয়ে শুরু

সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের জয় দিয়ে শুরু

সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের জয় দিয়ে শুরু

সালমান আগার অনবদ্য সেঞ্চুরিতে জয় দিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় ওডিআই সিরিজ শুরু করেছে পাকিস্তান। করাচিতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়েছে স্বাগতিকরা। সালমানের ১০৭ রানের দুর্দান্ত ইনিংসের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ জয় তুলে নেয় পাকিস্তান।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ৩০৫ রানে অলআউট হয় পাকিস্তান। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও বাবর আজমের ৪৫ রান ও সাাদ বেগ শুরুর ধাক্কা সামাল দেন। এরপর মিডল অর্ডারে তাণ্ডব চালান সালমান আগা। ৯০ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। মাত্র ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই তারকা ব্যাটার। শেষ দিকে হাসান নওয়াজ ও আরাফাত মিনহাসের ঝোড়ো ইনিংসে ৩০০ রানের গণ্ডি পার করে পাকিস্তান।

৩০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই হোঁচট খায়। তবে কামিন্দু মেন্ডিসের ৪৪, পবন রথনায়েকের ৭৯ ও জানিথ লিয়ানাগের ৬০ রানে ভর করে ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যায় সফরকারীরা। রথনায়েক ও লিয়ানাগের দুর্দান্ত শতকীয় জুটি শ্রীলঙ্কাকে ২০০ রানের ঘর পার করে দিলেও শেষ রক্ষা হয়নি।

পাকিস্তানের বোলারদের চমৎকার বোলিংয়ে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ২৬৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তান জয় নিশ্চিত করলেও ম্যাচের নায়ক সেঞ্চুরিয়ান সালমান আগাই।