ভারতে বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান ও রচিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 7 সেকেন্ড আগে
ভারতে বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান ও রচিন

ভারতে বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান ও রচিন

ভারতে বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান ও রচিন

ইনজুরি সমস্যার কারণে ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের দুই গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান ও রচিন রবীন্দ্র। এমআরআই স্ক্যান অনুযায়ী চ্যাপম্যানের বাঁ-পায়ের হ্যামস্ট্রিং চোট সারাতে আরও অন্তত দুই সপ্তাহ প্রয়োজন। 

অন্যদিকে সেপ্টেম্বর মাসে এক প্রমোশনাল শুটের সময় চোট পাওয়া রচিন রবীন্দ্রর ডান কাঁধের অবস্থা এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি যাতে তিনি পুরো শক্তিতে ফিল্ডিং করতে পারেন। 

মূলত চলতি মাসের শেষের দিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় রচিনকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাইছে না কিউই টিম ম্যানেজমেন্ট। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়াকে বড় ক্ষতি হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার।

এই দুই তারকা ছিটকে পড়ায় নিউজিল্যান্ডের ওডিআই স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিকভাবে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য রাখা উইকেটরক্ষক ব্যাটার টিম সিফার্টকে এখন পুরো পাঁচ ম্যাচের সিরিজেই অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এছাড়া অভিজ্ঞ ব্যাটার হেনরি নিকোলস প্রথম তিন ওডিআইয়ের দলে ডাক পেয়েছেন। বোলিং বিভাগকে শক্ত করতে ম্যাথিউ ফিশারকেও শেষ দুই ম্যাচের পরিবর্তে পুরো সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে।

আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের প্রথম ওডিআই অনুষ্ঠিত হবে।