উইকেটশূন্য সেশন বাংলাদেশের, চট্টগ্রামেও জিম্বাবুয়ের একক আধিপত্য
-
1
স্টেডিয়ামের স্ট্যান্ডে সাবেকদের নাম দেওয়ার পরিকল্পনায় তামিম
-
2
আঞ্চলিক কমিটি ভেঙে নির্বাচনের পথে বিসিবি
-
3
শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি, বাংলাদেশ-পাকিস্তান টেস্টে বিশেষ উদ্যোগ
-
4
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ
-
5
৫০ টাকায় টেস্ট দেখার সুযোগ, শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি ঘোষণা বিসিবির
উইকেটশূন্য সেশন বাংলাদেশের, চট্টগ্রামেও জিম্বাবুয়ের একক আধিপত্য
উইকেটশূন্য সেশন বাংলাদেশের, চট্টগ্রামেও জিম্বাবুয়ের একক আধিপত্য
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সফরকারী জিম্বাবুয়ে প্রথম দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে রান তুলে ৮৯। পরের সেশনে নেমে একক আধিপত্য দেখাল জিম্বাবুয়ে। লাঞ্চ বিরতির পর থেকে চা বিরতি পর্যন্ত কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। নিক ওয়েলচ আর শন উইলিয়ামস জোড়া ফিফটির পর অপরাজিত থেকে গেলেন চা বিরতিতে।
টেস্টের প্রথম সেশনে দুই ওপেনারকে হারালেও তিনে নামা নিক ওয়েলচ আর শন উইলিয়ামসের ব্যাটে ছুটে চলছে জিম্বাবুয়ে। চা বিরতিতে যাওয়ার আগে ৫৬ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৬১। ১৩০ বলে ৫৪ রানে অপরাজিত নিক ওয়েলচ, ১২৬ বল খেলা শন উইলিয়ামসের ব্যাটে রান ৫৫।
নিক ওয়েলসের পর হাফ সেঞ্চুরি পেয়েছেন শন উইলিয়ামসও। ওয়েলস-উইলিয়ামস জুটি হতাশ করেই চলেছে বাংলাদেশকে। চরমভাবে ভোগাচ্ছে বাংলাদেশকে।
দিনের শুরুতে ব্রায়ান বেনেটর উইকেট নিয়ে অভিষেক রাঙান তানজিম সাকিব। এরপর তাইজুল ইসলাম এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। দুই ওপেনারকে হারালেও তিনে নামা নিক ওয়েলচ আর শন উইলিয়ামসের ব্যাটে ছুটে চলছে জিম্বাবুয়ে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মিরাজ ইনিংসের ৮ম ওভারে অ্যাকশনে এসে দ্বিতীয় বলেই পেতে পারতেন উইকেটের দেখা। প্রথম স্লিপে দাঁড়ানো সাদমান ইসলাম ছাড়েন বেন কারেনের সহজ ক্যাচ। ব্যক্তিগত ১১ রানে নতুন জীবন পাওয়া কারেন ২১ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তাইজুল ইসলাম বল হাতে এসেই কারেনকে বোল্ড করে ভাঙেন জুটি।
এর আগে জাকের আলি অনিকের কাছে ব্রায়ান বেনেটকে ক্যাচ বানিয়ে অভিষেক উইকেট পান তানজিম সাকিব। নিজের প্রথম টেস্টে উইকেটের জন্য অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি সাকিবকে। তার সৌজন্যেই ভাঙে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি।
