ডোনাল্ড থাকবেন লঙ্কান শিবিরে
-
1
আঘাত পেয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে অনুপস্থিত গিল, নেতৃত্বের দায়িত্বে রাহুল
-
2
অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে ইতিবাচক পেসার হাসান
-
3
দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ
-
4
দেশে ফিরে খেলার সুযোগ নেই সাকিবের- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
-
5
প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে তাইজুল, একাদশের বাইরে রেখে পর্যবেক্ষণ
ডোনাল্ড থাকবেন লঙ্কান শিবিরে
ডোনাল্ড থাকবেন লঙ্কান শিবিরে

জুনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লঙ্কান পেসারদের ধার বাড়ানোর জন্য দেখা যাবে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তী অ্যালান ডোনাল্ডকে। বোলিং পরামর্শক হিসেবে দুই মাসের জন্য সাময়িকভাবে তাকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব কেন্টের সহকারী কোচ হিসেবে আছেন ডোনাল্ড। কিন্তু সেই দায়িত্ব নেওয়ার তারিখ পিছানোতে আগামী ৯ থেকে ১৬ মে পর্যন্ত পাল্লেকেল্লে স্টেডিয়ামে লঙ্কানদের সাথে ক্যাম্প করবেন তিনি। আজকেই শ্রীলঙ্কার মাটিতে পা রাখার কথা সাবেক এই প্রোটিয়া কোচের।
বোলিং পরামর্শক হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পর সাবেক এই পেসার জানান, 'আমি আসলে কেন্টের হয়ে কাজ করতেই শতভাগ চুক্তিবদ্ধ। সেখানে আপাতত যোগ দিতে না পারায় হতাশার কারণ তো রয়েছে। তবে এর ফাঁকেই আমি শ্রীলঙ্কা ক্রিকেট দল ও কোচিং ক্যারিয়ারের আরেকটি ধাপ পূরণ করার দিকেই মনোযোগী।'
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কা দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে স্কটল্যান্ডের সাথে। এরপর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ আছে লঙ্কানদের। ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ জুন লঙ্কানদের প্রথম প্রতিপক্ষ তাদেরই বোলিং পরামর্শক ডোনাল্ডের দেশ দক্ষিণ আফ্রিকা।
