ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এসেক্সের ক্রিকেটার রবিন দাস, সাময়িক বরখাস্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এসেক্সের ক্রিকেটার রবিন দাস, সাময়িক বরখাস্ত

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এসেক্সের ক্রিকেটার রবিন দাস, সাময়িক বরখাস্ত

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এসেক্সের ক্রিকেটার রবিন দাস, সাময়িক বরখাস্ত

দুটি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এসেক্সের ২৪ বছর বয়সী ক্রিকেটার রবিন দাস। আগামী ৯ অক্টোবর তিনি ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হবেন।

২০২৪ সালের ৩০ মার্চ ব্রিকস্টনে এক নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ দায়েরের ভিত্তিতে, গত ২০২৫ সালের ২৭ আগস্ট রবিন দাসকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ২৩ জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুটি ধর্ষণের চার্জ গঠন করে মেট্রোপলিটন পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, "লন্ডনের ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে গত ২৩ জুলাই দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটিতে ভুক্তভোগী নারীকে স্পেশালিস্ট অফিসারদের মাধ্যমে সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।"

অভিযোগ দায়েরের ঠিক দুই দিন আগে ওয়ানডে কাপে মিডলসেক্সের বিরুদ্ধে চলতি মৌসুমে নিজের প্রথম ও একমাত্র ফার্স্ট-টিম ম্যাচে মাঠে নেমেছিলেন রবিন। চার্জ গঠনের পরপরই এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব তাকে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

এক বিবৃতিতে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানায়, "আমাদের ক্লাবের সাথে চুক্তিবদ্ধ একজন 

 খেলোয়াড় সম্প্রতি আদালতের মুখোমুখি হয়েছেন, যা তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনার সাথে সম্পর্কিত। আমরা শুরু থেকেই ইসিবি , পিসিএ ও ক্রিকেট রেগুলেটরের সাথে যোগাযোগ রেখেছি এবং তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলায় আমরা এই মুহূর্তে আর কোনো মন্তব্য করতে পারছি না।"

উল্লেখ্য, ২০২০ সালে এসেক্সের হয়ে অভিষেক হওয়া রবিন দাস এখন পর্যন্ত কাউন্টির হয়ে ৯টি ফার্স্ট-ক্লাস ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শতক হাঁকানো ছাড়াও, সে বছর এসেক্সের টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ওঠার পেছনে তার বিশেষ ভূমিকা ছিল।