বাঁচা মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৭১ রানের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 10 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তানের টানা দ্বিতীয় জয়
-
2
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় কেবল সময়ের অপেক্ষা
-
3
বাংলাদেশ আয়োজন করবে অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
-
4
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
5
একই ভুল বারবার করছি, আফগানদের কাছে হেরে ব্যাটিং বিপর্যয়ের কাঠগড়ায় তাওহীদ হৃদয়
বাঁচা মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৭১ রানের
বাঁচা মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৭১ রানের
দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশকে ১৭১ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচ জিততেই হবে টাইগারদের।
চট্টগ্রামে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পান দুই ওপেনার পল স্টার্লিং এবং টিম টেক্টর। তিনটি বাউন্ডারিতে শেখ মাহেদীর প্রথম ওভার থেকেই আসে ১৩ রান। নাসুম আহমেদের দ্বিতীয় ওভার থেকেও আসে ১৪ রান।
পল স্টার্লিংকে ২৯ রানে ক্যাচ আউট করেন তানজিম হাসান সাকিব। পল স্টার্লিং এবং টিম টেক্টরের প্রথম উইকেটের জুটি ছিলো ২৮ বলে ৫৭ রানের। বাংলাদেশী বোলারদের তুলোধুনো করে ঝড়ের গতিতে রান তুলে পাওয়ার প্লে শেষে আয়ারল্যান্ড তোলে ১ উইকেটে ৭৫ রান।
আইরিশ ব্যাটাররা যেভাবে রান তুলছিলো মনে হচ্ছিলো রান ২০০ ছাড়াবে। তখন দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে এক ওভারে টিম টেক্টর এবং হ্যারি টেক্টরকে ফেরান শেখ মাহেদী। টিম আউট হন ২৫ বলে ৩৮ রানের ইনিংস খেলে। আবার পরের ওভার করতে এসে বেনজামিন কোলিজকে স্ট্যাম্পিংয়ে ফেরান মাহেদী।
১০ ওভার শেষে আইরিশদের রান দাড়ায় ১০৩/৪। পরবর্তী ওভার গুলোতে আর উইকেট না পরলেও রানের গতি খানিকটা কমে যায় আয়ারল্যান্ডের। ১৮ ওভারে তাদের স্কোর দাড়ায় ১৫৬ রানে। নির্ধারিত ওভার শেষে আইরিশরা সংগ্রহ করে ৬ উইকেটে ১৭০ রান। লরকান টাকার করেন ৩২ বলে ৪১ রান
বাংলাদেশের হয়ে এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন শেখ মাহেদী। ২৫ রান খরচা করে মাহেদীর শিকার ৩ উইকেট। তানজিম সাকিব নেন ১ টি উইকেট। তাছাড়া ১ টি উইকেট নিতে সাইফুদ্দিন খরচ করেছেন ৪০ রান। ৪০ রান দিয়ে কোনো উইকেট পাননি মুস্তাফিজুর রহমান।
