প্রোটিয়াদের বিপক্ষে ১৭ রানের রোমাঞ্চকর জয় ভারতের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 10 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তানের টানা দ্বিতীয় জয়
-
2
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় কেবল সময়ের অপেক্ষা
-
3
বাংলাদেশ আয়োজন করবে অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
-
4
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
5
একই ভুল বারবার করছি, আফগানদের কাছে হেরে ব্যাটিং বিপর্যয়ের কাঠগড়ায় তাওহীদ হৃদয়
প্রোটিয়াদের বিপক্ষে ১৭ রানের রোমাঞ্চকর জয় ভারতের
প্রোটিয়াদের বিপক্ষে ১৭ রানের রোমাঞ্চকর জয় ভারতের
রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছে ভারত। তবে ম্যাচটি একতরফা হতে দেয়নি প্রোটিয়াদের নীচের সারির ব্যাটাররা। রবিবার নাটকীয় এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।
৩৫০ রানের টার্গেট তাড়ায় নেমে ভয়াবহ অবস্থায় পড়ে দক্ষিণ আফ্রিকা। রানচেজের দ্বিতীয় ওভারে হার্শিত রানা টানা দুই উইকেট তুলে নেন। এরপর আর্শদীপ সিং আউট করেন অধিনায়ক এইডেন মার্করামকে। ৫ ওভারেই স্কোরবোর্ডে মাত্র ১১/৩ টালমাটাল অবস্থা প্রোটিয়াদের।
এমন সময় ছোট একটি জুটি গড়েন টনি ডি জর্জি ও ম্যাথিউ ব্রিটজকে। তবে কুলদীপ যাদবের ঘূর্ণিতে ভাঙে সেই জুটি। এরপর ডিওয়াল্ড ব্রেভিস কিছুটা আক্রামণাত্মক ব্যাটিং করলেও রানা তাকে সাজঘরে ফেরালে আবারও চাপে পড়ে সফরকারীরা।
কিন্তু এরপরই ম্যাচে নাটকীয়তার জন্ম দেন মার্কো জানসেন। মাত্র ৩৯ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি ম্যাচে ফেরান দক্ষিণ আফ্রিকাকে। অন্য প্রান্তে ব্রিটজকেও দেখা যায় হাফ সেঞ্চুরি তুলে নিতে। ম্যাচ তখন মনে হচ্ছিল ভারতের হাত ফসকে যাচ্ছে, এমন সময় কুলদীপ একই ওভারে জানসেন ও ব্রিটজকে আউট করে গড়ে দেন ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।
২২৮/৭ এ যখন ম্যাচ প্রায় নির্ধারিত, তখন লড়াইয়ে ফেরেন করবিন বশ। তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৮ রান। তবে বশ শেষমেশ বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হলে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার লড়াই। সবশেষে ৩৩২ রানে অলআউট হয় তারা, হেরে যায় ১৭ রানে।
এর আগে ভারতের ইনিংসে থামে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রানে। ভিরাট কোহলি ঝলক দেখান ৫২তম ওয়ানডে শতকে, যা ভরসা জুগিয়েছিল বিশাল সংগ্রহের পথে। কোহলি করেন ১২০ বলে ১৩৫ রান। তাছাড়া রোহিত শর্মা ৫৭ এবং কেএল রাহুল করেন ৬০ রান।
দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে বুধবার রায়পুরে।
