বাংলাদেশকে হারিয়ে নারী অনূর্ধ-১৯ এশিয়া কাপের শিরোপা ভারতের
-
1
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের
-
2
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলের স্কোয়াড ঘোষণা
-
3
বৃষ্টি ও বজ্রপাতের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
-
4
পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির
-
5
জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বাংলাদেশকে হারিয়ে নারী অনূর্ধ-১৯ এশিয়া কাপের শিরোপা ভারতের
বাংলাদেশকে হারিয়ে নারী অনূর্ধ-১৯ এশিয়া কাপের শিরোপা ভারতের
বাংলাদেশকে হারিয়ে নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দলকে ৪১ রানে হারিয়ে শিরোপা উৎসবে মেতেছে ভারতীয় নারীরা। ভারতের দেয়া ১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
রবিবার কুয়ালামাপুরে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার ত্রিশার ৪৭ বলে ৫২ রানের ইনিংসের উপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে ভারত অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। তাছাড়া ১২ বলে ১৭ করেন মিথিলা এবং নিকি প্রসাদ করেন ২১ বলে ১২ রান।
ফারজানা ইয়াসমিনের বোলিং আক্রমণে আর কেউ তেমন কিছু করতে পারেনি। বাংলাদেশের পক্ষে ৩১ রান দিয়ে ৪ টি উইকেট পান ফারজানা। ২ টি উইকেট পান নিশিতা আক্তার নিশি।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে ইভা ফেরার পর ৮ রানে ফেরেন সুমাইয়া আক্তার সুবর্না। ফাহমিদা ছোঁয়া এবং জুয়াইরিয়া ফেরদৌসের ২০ রানের জুটি ভাঙেন সোনাম যাদব। ২৪ বলে ১৮ রানে ফেরেন ছোঁয়া।
জুয়াইরিয়া ২২ রানে আউট হওয়ার পর আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেনি। ৯ বল হাতে রেখে ৭৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ভারতের পক্ষে ৩ টি উইকেট শিকার করেন আইয়ুসি শুকলা। ২ টি করে উইকেট পান পারুনিকা সিসোদিয়া এবং সোনাম যাদব।
