কঠোর অনুশীলনে টাইগাররা
-
1
কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও ওয়েলালাগের ঘূর্ণিতে থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
-
2
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই
-
3
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় নেপালের
-
4
সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা
-
5
বৃষ্টিতে পণ্ড জাপান-নেপাল ম্যাচ, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপাল
কঠোর অনুশীলনে টাইগাররা
কঠোর অনুশীলনে টাইগাররা
একদিনের বিরতি দিয়ে আবারো অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। গতকাল পুরো দিনই নিজেদের মত কাটিয়েছেন সৌম্য-মুস্তাফিজরা। ১৭ তারিখে নিউজিল্যান্ড ম্যাচকে সামনে রেখে আজ থেকে প্রস্ততি শুরু পুরোদমে।
সিরিজের প্রথম ম্যাচে আসেনি কোন ফলাফল। সেই ম্যাচে হানা দিয়েছিলো বৃষ্টি। শুধু বৃষ্টিই ছিলোনা, সাথে ছিলো কনকনে ঠান্ডা। তাই শনিবার আর অনুশীলন না করে কিছুক্ষণ জিমে কাটিয়ে টাইগাররা চলে যায় কার্ট-সিটি রেসওয়েতে। আগের দিন নিজেদের মত কাটিয়ে আজ আবার রুটিন মোতাবেক অনুশীলনে যোগ দেয়া।
আজ অবশ্য ম্যাচ ভেন্যু ক্লনটার্ফে অনুশীলনের সুযোগ না পেলেও গোটা দল অনুশীলন সেরেছে ব্যালব্রিগান ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে। আয়ারল্যান্ড সময় সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিজেদের ঝালিয়ে নেন তামিম-মুশফিকরা।
বোলাররা মুল মাঠে অনুশীলন করলেও ব্যাটসম্যানরা অনুশীলন সারেন ইনডোরের নেটে।
হাথুরুর নেতৃত্বে আজকের অনুশীলনে খুব মনোযোগীই দেখা গেছে গোটা দলকে।
আগামী বুধবার (১৭ মে) সিরিজে নিজেদের ২য় ম্যাচে ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
