সাইফুদ্দিনকে বিশেষ ধন্যবাদ দিলেন লিটন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 মাস আগে আপডেট: 2 ঘন্টা আগে-
1
বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশ থেকে আছেন যারা
-
2
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ শুরু ফেব্রুয়ারিতে
-
3
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা
-
4
মুহাম্মদ ওয়াসীমের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত
-
5
হ্যারি ব্রুক স্বীকার করলেন, ওয়েলিংটনে নাইটক্লাব ঘটনায় ছিলেন অন্য ইংল্যান্ড খেলোয়াড়রাও
সাইফুদ্দিনকে বিশেষ ধন্যবাদ দিলেন লিটন
সাইফুদ্দিনকে বিশেষ ধন্যবাদ দিলেন লিটন
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হতো বাংলাদেশকে। শুরুর দিকে ব্যাটাররা ভালো খেললেও শেষ দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
চাপের মুহুর্তে সাইফুদ্দিনের দারুণ ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন দাস বলেন, "খেলোয়াড় হিসাবে আমরা সবাই চাই এই ধরনের ম্যাচ খেলতে। তারাও অনেক ভালো ক্রিকেট খেলেছে।"
৪০ রান খরচা করে ১ টি উইকেট শিকার করেছেন সাইফুদ্দিন। ব্যাটিং খেলেছেন ৭ বলে ১৭ রানের ইনিংস। তার সম্পর্কে লিটন বলেন,
"যখন আমরা চাপে ছিলাম বোলাররা ভালো করেছে। সব ক্রেডিট বোলারদের। বিশেষ করে সাইফুদ্দিনকে ধন্যবাদ। দীর্ঘদিন পর দলে এসে পারফর্ম করাটা সহজ নয়। প্রথম ওভারে সে অনেক রান দিয়েছে। তারপর ডেথ ওভারে আবার ফিরে এসেছে। আমরা জানি মুস্তাফিজ অতীতে কি করেছে। সাইফুদ্দিনের শেষ ৩ ওভারে যেভাবে বল করেছে তা খুব ক্রুশিয়াল"
১৭১ রান তাড়া করার জন্য ব্যাটারদের কি বলেছিলেন তা জানিয়ে লিটন বলেন, "আমার মনে হয়েছিলো নতুন বল ব্যাটে বেশী সহজে আসছিলো। যখন বল পুরোনো হয়ে যাচ্ছিলো তখন ব্যাটে আসা কঠিন হয়ে যাচ্ছিলো। ব্রেকের পর তাই আমি বলি, টপ অর্ডার থেকে রান লাগবে। যাও এবং যতটা সম্ভব রান করো"
