আইপিএলের নিলামের আগেই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লেন মাহেলা জয়বর্ধনে
-
1
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছিটকে অনিশ্চিত ক্যামেরন গ্রিন
-
2
দ্বিতীয় টেস্টের আগেই দলে ফিরছেন এইডেন মারক্রাম
-
3
ত্রিদেশীয় সিরিজের রোমাঞ্চকর ফাইনালে লঙ্কান মেয়েদের কাছে ৪ রানে হারল বাংলাদেশ
-
4
বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজকে দেখছেন লিটন
-
5
পাথুম নিশাঙ্কা ছিটকে গেলেন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে, তার জায়গায় দলে লাহিরু উদারা
আইপিএলের নিলামের আগেই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লেন মাহেলা জয়বর্ধনে
আইপিএলের নিলামের আগেই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লেন মাহেলা জয়বর্ধনে
২০২৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামের আগেই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়বর্ধনে। মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি। দ্বিতীয় দফায় গত দুই মৌসুমে দলটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন জয়বর্ধনে। এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দলটির কোচের ভূমিকা পালন করেছিলেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের এক বিবৃতিতে জয়বর্ধনে বলেন, "এক দশকেরও বেশি সময় ধরে মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের একটি বিশেষ অংশ হয়ে ছিল। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি চিরকাল স্মরণ রাখব। একসাথে আমরা চমৎকার কিছু মুহূর্ত তৈরি করেছি। এই দীর্ঘযাত্রায় পাশে থাকার জন্য এবং আমার ওপর অটুট বিশ্বাস রাখার জন্য মিসেস নীতা আম্বানি ও আকাশ আম্বানিকে আন্তরিক ধন্যবাদ জানাই। ফ্র্যাঞ্চাইজিটির জন্য আমার শুভকামনা সবসময় থাকবে।"
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে ২০২৬ মৌসুমের পর্যালোচনা বৈঠকের সময় কোচিং স্টাফ পরিবর্তনের বিষয়টি উঠে আসে। দলের সিনিয়ার নেতৃত্ব ও ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট যৌথভাবে অনুভব করে যে দলে নতুন চিন্তাভাবনা আনা প্রয়োজন। তরুণ কোচদের সুযোগ করে দিতে জয়বর্ধনে নিজেও এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন।
নতুন কোচের হাতেই থাকবে মুম্বাইয়ের বর্তমান কোচিং স্টাফদের বিষয়টি মূল্যায়নের সুযোগ। যার মধ্যে রয়েছেন সহকারী কোচ কাইরন পোলার্ড এবং বোলিং কোচ পারস মামব্রে।
আইপিএল ২০২৬-এ মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতে পয়েন্ট তালিকার ৯ নম্বরে শেষ করেছিল তারা। ফলে জয়বর্ধনের এই বিদায় দলটিকে কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। এছাড়া অধিনায়ক হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স এবং ভবিষ্যৎ নিয়েও বেশ আলোচনা চলছে। গত মৌসুমে ১০ ম্যাচে মাত্র ২০৬ রান ও ৪টি উইকেট নেন হার্দিক।
জয়বর্ধনে প্রথম দফায় এমআই-এর প্রধান কোচ হিসেবে তিনটি আইপিএল শিরোপা (২০১৭, ২০১৯, ২০২০) জিতেছিলেন। এরপর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ফ্র্যাঞ্চাইজিটির 'গ্লোবাল হেড অব পারফরম্যান্স' হিসেবে এসএ২০, আইএলটি২০ এবং এমএলসি-তে অন্যান্য দলগুলোর দায়িত্বে ছিলেন।
২০২৫ সালে মার্ক বাউচারের স্থানে আবারও মুম্বাইয়ের প্রধান কোচ হিসেবে ফিরে আসেন তিনি, তবে এই দফায় সাফল্য পায়নি দল। ২০২৫-এ চতুর্থ এবং ২০২৬-এ নবম স্থানে থেকে মৌসুম শেষ করে তারা।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে আইপিএল দলগুলোর রিটেনশন তালিকা জমা দেওয়ার কথা রয়েছে এবং এর এক মাস পরই গোয়ায় অনুষ্ঠিত হতে পারে আইপিএলের মেগা নিলাম। তার আগেই দ্রুত নতুন কোচ খোঁজার কাজ শেষ করতে হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে।
