মুশফিক খেলেছেন এবং পেরেছেন
-
1
কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও ওয়েলালাগের ঘূর্ণিতে থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
-
2
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই
-
3
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় নেপালের
-
4
সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা
-
5
বৃষ্টিতে পণ্ড জাপান-নেপাল ম্যাচ, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপাল
মুশফিক খেলেছেন এবং পেরেছেন
মুশফিক খেলেছেন এবং পেরেছেন
[caption id="attachment_2854" align="aligncenter" width="503"]
বাবার সাথে মুশফিকুর রহিম[/caption]
গত কয়েকদিন ধরে দেশের গণমাধ্যমে একটা খবর দেখা যাচ্ছে বারবার। খবরটা মুশফিককের কোন ম্যাচ জেতানো ইনিংস নিয়ে নয়। বরং মুশফিকের জন্য দুঃসংবাদ।
শোনা যাচ্ছিলো খুনের আসামীর মামলা করা হয়েছে মুশফিকের বাবার নামে। বাবার এমন খবরে কোন সন্তানই বা স্থির থাকতে পারে! মাচের আগের দিনও শোনা যাচ্ছিলো দেশে ফিরে আসতে পারেন দলের অন্যতম ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
তবে এতসব সংবাদ-দুঃসংবাদকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের সাথে ঠিকই ব্যাট করতে নেমেছিলেন মুশফিকুর রহিম। মাঠে নেমে যে ভুলে যেতে হবে সবকিছু, মনোসংযোগ ঘটাতে হবে শুধু ব্যাট আর বলে। মুশফিকের এই ইনিংসই সেটি বোধহয় প্রমাণ করে দিলো এই ম্যাচে।
টস হেরে ব্যাটিংয়ে আসা বাংলাদেশের সূচনা টা ভালোই হয়েছিলো তামিম-সৌম্যের ব্যাটে। সৌম্য ২৩ রানে ফেরার পরপরই সাব্বির ফেরেন মাত্র ১ রান করে। টপ অর্ডারে আস্থার নাম মুশফিক এদিন শুধু ৫৫ রানের ইনিংসই খেলেননি। দেখিয়েছেন ধৈর্য। এই ৫৫ রান করতে মুশফিক খেলেন ৬৬ বল। ইনিংসে ছিলো একটি ওভার বাউন্ডারি আর পাঁচটি বাউন্ডারি।
