পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ নাসির, প্রশ্ন ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা নিয়ে
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ, মার্চেই মাঠে নামছে দুই দল
-
2
বিশ্বকাপ ইস্যুতে সত্য সামনে আনলেন সালাহউদ্দিন, আসিফ নজরুলকে বললেন মিথ্যাবাদী
-
3
আমিরের মন্তব্যে ক্ষুব্ধ হারভাজন, অভিষেকের পাশে সাবেক ভারতীয় স্পিনার
-
4
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাথিরানা
-
5
মেঘলার ঘূর্ণিতে পাকিস্তান গুটিয়ে, ফাইনালে টাইগ্রেসরা
পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ নাসির, প্রশ্ন ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা নিয়ে
পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ নাসির, প্রশ্ন ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা নিয়ে
বিপিএলের পর্দা নামার অনেক দিন পেরিয়ে গেলেও পারিশ্রমিক জট কাটেনি। বেশ কয়েকজন ক্রিকেটারের মতো এখনো পুরো অর্থ হাতে পাননি নাসির হোসেনও। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা এই অভিজ্ঞ অলরাউন্ডার জানিয়েছেন, চুক্তির নির্ধারিত টাকার মাত্র এক-চতুর্থাংশ পেয়েছেন তিনি, বাকি অংশ ঝুলে আছে অনিশ্চয়তায়। তার ভাষ্য, এ ধরনের পরিস্থিতি দেশের ভাবমূর্তির জন্য অস্বস্তিকর।
শুক্রবার পারিশ্রমিক ইস্যুতে সরব হন তিনি। সেখানে নিজের পাওনা প্রসঙ্গে সরাসরি মন্তব্য করে নাসির বলেন, "২৫ শতাংশ পেয়েছি। এখনও ৭৫ শতাংশ বাকি আছে। আক্ষেপ নেই, আমার কাছে মনে হয় যাদের পকেটে টাকা নেই তাদেরকে দল দেওয়া উচিত না। আমি জানি না এদেরকে কি চিন্তা করে দল দেয়।"
তিনি আরো বলেন, "এটা তো শুধু আমাদের পুরো দেশেরই মান-সম্মান নষ্ট হচ্ছে। কারণ এখানে বিদেশি খেলোয়াড়রা আসে। এরা বাইরে গিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে যে বাংলাদেশের পেমেন্ট খারাপ, বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি খারাপ।"
দলের ভেতরে খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ রয়েছে এবং বকেয়া অর্থ নিয়ে আলোচনা চলছে বলেও জানান নাসির। তবে এখন পর্যন্ত প্রতিশ্রুতির বাইরে কিছুই মেলেনি বলে ইঙ্গিত দেন তিনি। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে নাসির বলেন, "আমাদের পুরা দলের (জন্য) গ্রুপ আছে। গ্রুপে সুন্দরভাবে আমরা মেসেজ দিই। সিন হয়, বলে কালকে হবে–পরশু হবে এই আরকি।"
বোর্ডের ব্যাপারে জিগ্যেস করলে নাসির বলেন, "মিঠু (ইফতেখার) ভাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। সম্ভবত আমি যতটুকু জানি (তারা) এই মাস পর্যন্ত মনে হয় দেখবেন। যদি এই মাসেও তারা (টাকা) না দিতে পারে তখন মনে হয় ঢাকার জামানত হিসেবে যে টাকা ছিল ব্যাংক গ্যারান্টি হিসেবে, ওই টাকা থেকে আমাদের পেমেন্ট দেবে। পেমেন্ট আমরা পাব হয়তো একটু পরে।"
