রাশিদ-নবীদের কোচ হচ্ছেন ইউনিস খান!
-
1
কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও ওয়েলালাগের ঘূর্ণিতে থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
-
2
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই
-
3
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় নেপালের
-
4
সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা
-
5
বৃষ্টিতে পণ্ড জাপান-নেপাল ম্যাচ, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপাল
রাশিদ-নবীদের কোচ হচ্ছেন ইউনিস খান!
রাশিদ-নবীদের কোচ হচ্ছেন ইউনিস খান!
এখনও ইউনিস খান ব্যাট-প্যাডই খুলে রাখেননি। এর আগেই প্রস্তাব এসেছে কোচিং করানোর। ডমিনিকায় ওয়েষ্ট-ইন্ডিজের সাথে চলমান টেস্ট ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন এই বর্ষীয়ান ক্রিকেটার।
এ বছরের ২৩ এপ্রিল ইউনিস খান প্রথম পাকিস্তানি হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। যা করতে তার লেগেছে ১১৬ টি টেস্ট ম্যাচ। ইউনিস খানের অধিনায়কত্বে পাকিস্তান ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয় টি-টোয়েন্টি বিশ্বকাপেরও।
ইউনিস খান যত কীর্তি গড়েছেন তার মধ্যে অন্যতম- টেস্ট খেলুড়ে ১১টি দেশেই তার সেঞ্চুরি রয়েছে। যা আর কোন ক্রিকেটার পারেননি।
এতসব অর্জন আর অভিজ্ঞতার কথা মাথায় রেখেই হয়তো ইউনিস খান কে আগে ভাগে নিজেদের করে নিচ্ছেন আফগানিস্থান ক্রিকেট বোর্ড।
আফগানিস্থান ক্রিকেট বোর্ড প্রধান মাশাল দ্য ডনকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ইউনিস খান আফগানিস্থান ক্রিকেট দলের কোচিংয়ের দায়ীত্ব পালন করতে রাজি হয়েছেন, এখন বোর্ড তার সাথে পাকাপাকি চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আফগানিস্থান ক্রিকেট বরাবরই পাকিস্তান কে তাদের সাথে পেয়েছে। এর আগে ইনজামাম উল হক, কবির খান কিংবা রশিদ লতিফের মত সাবেক তারকাদের পেয়েছিলো কোচিংয়ের দায়িত্বে।
