উইজডেনের আইপিএল সেরা একাদশে সাকিব
-
1
কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও ওয়েলালাগের ঘূর্ণিতে থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
-
2
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই
-
3
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় নেপালের
-
4
সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা
-
5
বৃষ্টিতে পণ্ড জাপান-নেপাল ম্যাচ, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপাল
উইজডেনের আইপিএল সেরা একাদশে সাকিব
উইজডেনের আইপিএল সেরা একাদশে সাকিব
আইপিএলের ইতিহাসভিত্তিক সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ক্রিকেটের প্রাচীন ও সম্মানজনক প্রকাশনা উইজডেন সম্প্রতি ভারত ছাড়া এশিয়ার ক্রিকেটারদের নিয়ে একটি সেরা একাদশ প্রকাশ করেছে, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে রাখা হয়েছে তাকে।
আইপিএলে তার পারফরম্যান্স পরিসংখ্যানও বেশ উল্লেখযোগ্য। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত ৭১টি ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে ৭৯৩ রান করেছেন সাকিব, যেখানে তার গড় ১৯.৮২ এবং স্ট্রাইক রেট ১২৪.৪৮। তবে বল হাতে তিনি আরও কার্যকর ৭.৪৩ ইকোনমিতে তুলে নিয়েছেন মোট ৬৩টি উইকেট।
এই একাদশে শ্রীলঙ্কার ক্রিকেটারদের প্রাধান্য সবচেয়ে বেশি। ওপেনিংয়ে আছেন সনাথ জয়াসুরিয়া ও রহমানউল্লাহ গুরবাজ। তিন ও চার নম্বরে রয়েছেন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। পাঁচ নম্বরে ব্যাটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সাকিবকে।
অলরাউন্ডার হিসেবে ছয় ও সাত নম্বরে রাখা হয়েছে আজহার মাহমুদ ও থিসারা পেরেরাকে। পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও আজহার মাহমুদ যুক্তরাজ্যের পাসপোর্ট ব্যবহার করে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। অন্যদিকে পেরেরা বিভিন্ন দলে খেলে শেষের দিকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বোলিং বিভাগে স্পিন আক্রমণে আছেন মুত্তিয়া মুরালিধরন ও রশিদ খান। পেস আক্রমণে জায়গা পেয়েছেন সোহেল তানভীর ও লাসিথ মালিঙ্গা। বিশেষ করে ২০০৮ সালের প্রথম আইপিএলে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে তানভীর বেশ আলোচিত হয়েছিলেন।
অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা বিরতিতে রয়েছেন সাকিব। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে মাঠে দেখা গেলেও এরপর জাতীয় দলে আর খেলেননি তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত অংশ নিচ্ছেন সিপিএল, পিএসএল ও কাউন্টি ক্রিকেটে খেলছেন তিনি। জাতীয় দলে তার ফেরার সময় নিয়ে আলোচনা থাকলেও এখনো নির্দিষ্ট কোনো সময় জানা যায়নি।
