শিরোপা না পেলেও সব বড় পুরস্কার সূর্যবংশীর দখলে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 5 মিনিট আগে
শিরোপা না পেলেও সব বড় পুরস্কার সূর্যবংশীর দখলে

শিরোপা না পেলেও সব বড় পুরস্কার সূর্যবংশীর দখলে

শিরোপা না পেলেও সব বড় পুরস্কার সূর্যবংশীর দখলে

আইপিএলের শিরোপা জিততে পারেননি বৈভব সূর্যবংশী। তবে ব্যক্তিগত অর্জনের দিক থেকে প্রায় সবকিছুই জিতেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ, মৌসুমসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার এবং সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি সবই গেছে তার ঝুলিতে। মাত্র ১৫ বছর বয়সে ১৬ ইনিংসে ৭৭৬ রান করেছেন তিনি, অবিশ্বাস্য ২৩৭.৩০ স্ট্রাইক রেটে।

অন্যদিকে, সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে পার্পল ক্যাপ জিতেছেন গুজরাট টাইটান্সের পেসার কাগিসো রাবাদা। ১৭ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন তিনি, ইকোনমি রেট ছিল ৯.৬৮। এটি তার দ্বিতীয় পার্পল ক্যাপ। এর আগে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩০ উইকেট নিয়ে এই পুরস্কার জিতেছিলেন তিনি। ২৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভুবনেশ্বর কুমার।

সূর্যবংশী আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে এমভিপি ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। এছাড়া ২০১১ সালে ক্রিস গেইলের পর প্রথম ব্যাটার হিসেবে একই মৌসুমে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক হয়েছেন তিনি (ন্যূনতম ২০ বল খেলার শর্তে)।

এ মৌসুমে ৭২টি ছক্কা মেরে আইপিএলের এক আসরে সর্বাধিক ছক্কার নতুন রেকর্ডও গড়েছেন সূর্যবংশী। ভেঙেছেন গেইলের ৫৯ ছক্কার পুরোনো রেকর্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে রাজস্থান রয়্যালস প্লে-অফে জায়গা করে নেয়। তবে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত কোয়ালিফায়ার-২-এ গুজরাট টাইটান্সের কাছে হেরে বিদায় নেয় তারা।

ফাইনালের পর পুরস্কার গ্রহণ করতে গিয়ে সূর্যবংশী বলেন, “ভালো লাগছে, যদিও এত সাক্ষাৎকার দিতে হচ্ছে বলে কিছুটা চাপও আছে। এটা গর্বের মুহূর্ত। আগামী মৌসুমেও ভালো করার চেষ্টা করব। আমি নিজের খেলায় বিশ্বাস রাখি। বল মারার মতো হলে সর্বোচ্চ শক্তি দিয়ে মারার চেষ্টা করি।”

অরেঞ্জ ক্যাপের তালিকায় সূর্যবংশীর পর দ্বিতীয় স্থানে ছিলেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুবমান গিল, যার সংগ্রহ ৭৩২ রান। তৃতীয় স্থানে ছিলেন তারই ওপেনিং সঙ্গী বি সাই সুদর্শন, ৭২২ রান নিয়ে।