সুপার লিগ নিয়ে অনিশ্চয়তায় মোহামেডান
-
1
কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও ওয়েলালাগের ঘূর্ণিতে থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
-
2
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই
-
3
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় নেপালের
-
4
সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা
-
5
বৃষ্টিতে পণ্ড জাপান-নেপাল ম্যাচ, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপাল
সুপার লিগ নিয়ে অনিশ্চয়তায় মোহামেডান
সুপার লিগ নিয়ে অনিশ্চয়তায় মোহামেডান
সুপার লিগ খেলতে পারবেতো মোহামেডান স্পোর্টিং ক্লাব! আজকের হারে শঙ্কাটা আরো বেড়ে গেলো। প্রথম দিকে তামিমের উপর ভর করে তর তর করেই এগোচ্ছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ পর্বের শেষের দিকে এসে যেন আর পেরে উঠছেনা তারা। ব্রাদার্স ইউনিয়নের মতো ছোট দলের কাছে হার ১২৯ রানের বিশাল ব্যাবধানে। অশনি সংকেতই বলা যায় মোহামেডানের জন্য। অথচ আজকের এই ম্যাচ ছিলো মোহামেডানের জন্য সুপার লিগ নিশ্চিত করার ম্যাচ। সকালে বিকেএসপির তিন নাম্বার মাঠে টস জিতে মোহামেডান নেমেছিলো ফিল্ডিং করতে। ব্যাটিংয়ে নেমে ব্রাদার্স এর দুই ওপেনারের একজন মিজানুর রহমান ১১ রান করে ফিরে গেলেও মইনউদ্দিনকে সাথে নিয়ে শুরুর ধাক্কাটা সামাল দেন জুনাইদ সিদ্দিকি। মইন আউট হন ৩৬ রান করে। অলক কাপালি এদিন অর্ধশতক পান জুনাইদ এর সাথে জুটি গড়ে। অলকের ব্যাটে আসে ৪৮ বলে ৫১ রান। শতক পান জুনাইদ সিদ্দিকি। তার ব্যাটে আসে ১২৩ বলে ১১০ রান। শেষ পর্যন্ত ৪৯ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের সংগ্রহ দাঁড়ায় ২৭৬ রান। মোহামেডানের হয়ে সাজেদুল, তাইজুল এবং এনামুল জুনিয়র নেন দুটি করে উইকেট। ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহামেডান শুরুটা ভালো করলেও টপ-অর্ডারের দুই একজন ছাড়া আর কেউই দাড়াতে পারেনি ব্রাদার্স বোলারদের সামনে। ওপেনার সৈকত আলি করেন ৬৬ বল খেলে ৭০ রান। শেষে সাজেদুল ব্যাটিং করতে না পারায় মোহামেডান ৩৫.৪ ওভার খেলে ১৪৭ রান তুলতে পারে। ইফতেখার সাজ্জাদ নেন ১৯ রান দিয়ে ৪ উইকেট। ১২৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন। ১১০ রান করে ব্রাদার্স এর জয়ে বড় ভূমিকা রাখায় ম্যাচ সেরার পুরস্কার উঠে জুনাইদ সিদ্দিকির হাতে।
