ব্যাটিং ধসে জিম্বাবুয়ের কাছে বড় হার, সতীর্থদের কাঠগড়ায় তুললেন তাসকিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে
ব্যাটিং ধসে জিম্বাবুয়ের কাছে বড় হার, সতীর্থদের কাঠগড়ায় তুললেন তাসকিন

ব্যাটিং ধসে জিম্বাবুয়ের কাছে বড় হার, সতীর্থদের কাঠগড়ায় তুললেন তাসকিন

ব্যাটিং ধসে জিম্বাবুয়ের কাছে বড় হার, সতীর্থদের কাঠগড়ায় তুললেন তাসকিন

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের ছুড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। জয়ের ন্যূনতম সম্ভাবনা তৈরি করতে না পেরে ৯৯ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করার পর দলের এমন ব্যর্থতার পেছনে সরাসরি ব্যাটিং বিভাগকে দায়ী করেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।

ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের বিরুদ্ধে এই লক্ষ্য অর্জন অসম্ভব ছিল না উল্লেখ করে তিনি মাঠের পরিবেশ ও ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে বক্তব্য দেন তাসকিন। "২৭০ অবশ্যই তাড়া করার মতো রান ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত তাদের নিজেদের মাঠের হলে কথা ভিন্ন, সেখানে তারা অস্ট্রেলিয়াকেও কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল তবে এই উইকেটে আমাদের রানটা তাড়া করা উচিত ছিল। আমরা আসলে একেবারেই ভালো খেলিনি। আমাদের এই রান টপকে যাওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা জুটি গড়ে তুলতেও পারিনি।"

প্রয়োজনীয় রানের বিপরীতে কার্যকর কোনো পার্টনারশিপ গড়ে না ওঠাকে হারের মূল কারণ হিসেবে দেখছেন এই গতি তারকা। সম্পূর্ণ ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে রাখা ও দলকে জয় উপহার দেওয়ার সব সুযোগ ব্যাটারদের হাতেই ছিল বলে মনে করেন তিনি। "ব্যাটিংয়ের দিক থেকে বললে, আমি মনে করি এই ম্যাচটা আমাদের ব্যাটারদেরই জেতানো উচিত ছিল। দুর্ভাগ্যবশত তারা তা পারেনি। তবে এখনো একটা ম্যাচ বাকি আছে।"

সাম্প্রতিক ম্যাচগুলোর পরিসংখ্যান পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বাংলাদেশ দল আন্তর্জাতিক অঙ্গনে বোলারদের ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। বোলিং ইউনিট তুলনামূলক ভালো পারফর্ম করলেও ব্যাটারদের আত্মঘাতী সিদ্ধান্ত ও ভুলের পুনরাবৃত্তি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন তাসকিন।

"ব্যাটিংয়ে বারবার একই ধরনের ভুল করা হচ্ছে। সে তুলনায় বোলিংয়ে ধারাবাহিকতা কিছুটা হলেও ভালো।"

তাসকিন আরো বলেন, "ম্যাচের পরিস্থিতি বোঝার ঘাটতিটাই একটু বেশি, কারণ দক্ষতা কিন্তু সবারই আছে। যারা ক্রিকেট খেলেন কিংবা দেখেন, তারা জানেন যে আমাদের প্রতিটি ব্যাটারই অতীতে নিজেদের প্রমাণ করেছে। কিন্তু দল হিসেবে মাঝে মাঝে একটু চাপে পড়লেই আমরা খুব দ্রুত ভেঙে পড়ি। এই জায়গাটা থেকেই আমাদের বের হয়ে আসতে হবে, বড় দল হতে হলে যেভাবে হোক এই মানসিকতা বদলাতেই হবে।"