বাজে ফিল্ডিংকে দুষলেন ইমরুল কায়েস
-
1
কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও ওয়েলালাগের ঘূর্ণিতে থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
-
2
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ ছাঁটাই
-
3
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয় নেপালের
-
4
সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা
-
5
বৃষ্টিতে পণ্ড জাপান-নেপাল ম্যাচ, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নেপাল
বাজে ফিল্ডিংকে দুষলেন ইমরুল কায়েস
বাজে ফিল্ডিংকে দুষলেন ইমরুল কায়েস
শনিবারম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন ইমরুল কায়েস। হতাশা আর বিরক্তির ছাপ ছিল চোখে-মুখে সেটা স্পষ্টই। এমন ম্যাচ কেউ হারে! বিস্ময় কাটেনি তখনো।
ইমরুল কায়েস নিজেও জানেন, এই ম্যাচ হারলে পয়েন্ট কিংবা র্যাংকিং এর কোন ক্ষতি হবেনা। তবুওতো হার। আর হারের পর কেমন থাকে সবার অবস্থা সেটিই টেনে আনলেন সংবাদ সম্মেলনে। ‘ম্যাচ জিতলে সবার মুখেই হাসি থাকে তবে, এখন সবাই হতাশ। হাসি নেই কারো মুখে’।
হারের ধরন দেখে শুধু বাংলাদেশ দল নয়, মাঠে থাকা দর্শকরাও হতাশ। জিততে জিততে হেরে যাওয়া। যেখানে সবাই ধরেই নিয়েছিলো বড় ব্যাবধানে জয় পেতে যাচ্ছে বাংলাদেশ, সেখানে এমন বাজে ভাবে হার!
ইমরুল কায়েস আক্ষেপ করে বলেন, 'এমন যায়গা থেকে ম্যাচটা হেরেছি এটা খুবই দুঃখজনক। ম্যাচ আমাদেরই নিয়ন্ত্রণে ছিলো। এমনকি আমরা ধরেই নিয়েছিলাম ম্যাচটা সহজেই জিততে পারবো। তবে পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে না লাগায় দিনটা আমাদের হয়নি।'
ইমরুল আরও যোগ করেন, 'প্রথম থেকে যেভাবে ব্যাটিং করে আসছিলো সবাই পরে সেটা ধরে রাখতে পারেনি। শেষ ১০ ওভারেই আমরা পিছিয়ে পড়েছিলাম। তবে রান যেটাই হয়েছে সেটা খারাপ ছিলোনা। খারাপ ছিলো আমাদের ফিল্ডিং। শেষের দিকে কয়েকটা ন্যাচ ছাড়ায় ম্যাচটা আমাদের থেকে তাদের নিয়ন্ত্রণে চলে যায়। সাকিব, সাব্বির, মিরাজ, তাসকিন এরা সবাই একটা করে ক্যাচ ছেড়েছে। শেষ ওভারে এমন বিপজ্জনক সময়ে ফাহিম আশরাফের ক্যাচটা মিরাজ ধরতে পারলে ম্যাচটা আমরা জিততেও পারতাম।'
সবশেষে ইমরুল এটিও বলেন, 'এখান থেকেই যখন ভুল ধরা পড়েছে তাই এটা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। কেউতো মাঠে এমন থাকেনা। সবাই সবার সেরাটাই দিয়ে থাকে সব সময়। কিন্ত আজ কেন এমন হলো সেটা নিয়ে সবাই কাজ করবে।'
