দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই ইনজুরি ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, ছিটকে গেলেন জশ ইংলিস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই ইনজুরি ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, ছিটকে গেলেন জশ ইংলিস

দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই ইনজুরি ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, ছিটকে গেলেন জশ ইংলিস

দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই ইনজুরি ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, ছিটকে গেলেন জশ ইংলিস

ডান হাতের আঙুলে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জশ ইংলিস। প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় তিনি এই আঘাত পান। এতে আগামী মাসের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, চিকিৎসার জন্য ইংলিসকে দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে। সেখানে তার শারীরিক পরীক্ষা করা হবে। রিপোর্ট দেখার পরেই বোঝা যাবে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনি ফিরতে পারবেন কি না।

ইংলিসের চোটের কারণে দলের আরেক উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ভাগ্য খুলে যাচ্ছে। রোববারের ওডিআই ম্যাচে তিনি ফের একাদশে গ্লাভস হাতে নামবেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দুজনে একসাথে খেললে ক্যারিকে ফিল্ডিং করতে হতো এবং ইংলিস কিপিং করতেন।

টেস্ট সিরিজে ইংলিস সময়মতো সুস্থ না হতে পারলে অস্ট্রেলিয়াকে নতুন একজন ব্যাকআপ উইকেটকিপার দলে নিতে হবে। এই দৌড়ে এগিয়ে আছেন বর্তমানে ভারত সফরে থাকা অস্ট্রেলিয়া 'এ' দলের জশ ফিলিপ ও সাম হার্পার। এছাড়া অভিজ্ঞ পিটার হ্যান্ডসকম্বের কথাও ভাবা হতে পারে।

পাঁচটি টেস্ট খেলা ইংলিসের চোট অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় বেশ চাপ তৈরি করল। বিশেষ করে সিরিজ চলাকালীন অ্যালেক্স ক্যারি কোনো কারণে চোটে পড়লে বিকল্পের অভাব দেখা দেবে, তাই দ্রুতই একজন বদলি খেলোয়াড় নির্বাচন করতে হবে নির্বাচকদের।