জানুয়ারিতে শুরু হবে এসএ টোয়েন্টি লিগ
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
জানুয়ারিতে শুরু হবে এসএ টোয়েন্টি লিগ
জানুয়ারিতে শুরু হবে এসএ টোয়েন্টি লিগ
সামনে এলো আসন্ন এসএ টোয়েন্টি লিগের সূচি। ২০২৫ সালের ৯ জানুয়ারি শুরু হবে দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। ৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। প্রথম দুই সংস্করণের মতো, এবারও এসএ২০ অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব-আমিরাত এবং বাংলাদেশের টি-টোয়েন্টি লিগ বিপিএলের সাথে সূচির সংঘর্ষে।
২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার এসএ২০ টুর্নামেন্টের তৃতীয় আসরটি ৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হবে। ছয় দলের এই টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৩৪ টি।
এটি আংশিক বা সম্পূর্ণভাবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, সংযুক্ত আরব-আমিরাতের আইএলটি-টোয়েন্টি এবং বাংলাদেশে বিপিএলের সাথে সূচির সংঘর্ষে পড়বে।
সানরাইজার্স ইস্টার্ন কেপ, ভারত ভিত্তিক সান গ্রুপের মালিকানাধীন। যা আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ পরিচালনা করে,তারা এসএ২০ লিগের দুই মৌসুমই জিতেছে। শিরোপার হ্যাটট্রিক সম্পূর্ণ করা থেকে তাদের থামানোর চেষ্টা করবে গত মৌসুমের ফাইনালিস্ট ডারবান সুপার জায়ান্টস, প্রিটোরিয়া ক্যাপিটালস, জোবার্গ সুপার কিংস, এমআই কেপটাউন এবং পার্ল রয়্যালস।
