জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
1
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে ৭ অজি প্রাক্তন অধিনায়কের চিঠি
-
2
রেনশ,এলিসের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা অস্ট্রেলিয়ার
-
3
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন
-
4
আসিফ নজরুলের একক সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, এনএসসির তদন্ত প্রতিবেদন
-
5
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
দেশীয় ক্রিকেটের সুদীর্ঘ ঐতিহ্য ও রেড-বল সংস্কৃতির মূল ভিত্তি হিসেবে পরিচিত ‘জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)’ আবার মাঠে গড়াতে যাচ্ছে। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চার দিনের ম্যাচের এই টুর্নামেন্টটি এবার পা দিচ্ছে ২৮তম আসরে।
আটটি আঞ্চলিক দলের মধ্যে পয়েন্ট টেবিলের রাজত্ব দখলের লড়াই চলবে টানা দেড় মাসব্যাপী। প্রতিটি দল টুর্নামেন্টে মোট সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ৩ অক্টোবর রোমাঞ্চকর লড়াই শুরু হয়ে আগামী ১৪ নভেম্বর গড়াচ্ছ সপ্তম তথা শেষ রাউন্ড। পরবর্তীতে ১৭ নভেম্বর শেষ দিনের খেলার সমাপ্তির মধ্য দিয়েই পর্দা নামবে দেশের ঘরোয়া ক্রিকেটের এই জমজমাট আসরের।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই দেখা মিলবে চার ভেন্যুতে আট দলের লড়াই। সিলেটে স্বাগতিক সিলেট মুখোমুখি হবে ময়মনসিংহের, অন্যদিকে মিরপুরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভেন্যু খুলনায় লড়বে খুলনা ও বরিশাল এবং চট্টগ্রামের মাটিতে রাজশাহী নামবে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে।
এরপর আগামী ১০ অক্টোবর থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডে ঢাকা খেলবে সিলেটের বিপক্ষে মূল মাঠে এবং আউটার মাঠে রংপুরের মুখোমুখি হবে ময়মনসিংহ। একই সময়ে মিরপুরে খুলনা বনাম রাজশাহী এবং কক্সবাজার একাডেমি মাঠে চট্টগ্রাম বনাম বরিশাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের পর্দা উঠবে ১৭ অক্টোবর। এতে চট্টগ্রামে সিলেট লড়বে রংপুরের সাথে, কক্সবাজারে ঢাকা মুখোমুখি হবে ময়মনসিংহের, সিলেট আউটার মাঠে খুলনা খেলবে চট্টগ্রামের বিপক্ষে এবং রাজশাহীতে স্বাগতিকদের আতিথ্য নেবে বরিশাল।
২৪ অক্টোবর থেকে মাঠে গড়ানো চতুর্থ রাউন্ডে কক্সবাজারে সিলেট মুখোমুখি হবে খুলনার, বগুড়ায় ময়মনসিংহের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম, রাজশাহীর মাটিতে ঢাকা খেলবে স্বাগতিকদের বিপক্ষে এবং সিলেট আউটার মাঠে রংপুর লড়বে বরিশালের সাথে।
অক্টোবরের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩ নভেম্বর পর্যন্ত চলবে পঞ্চম রাউন্ডের ম্যাচগুলো। এ পর্বে ক্রিকেটপ্রেমীরা উপভোগ করবেন সিলেট বনাম চট্টগ্রাম, ময়মনসিংহ বনাম খুলনা, ঢাকা বনাম বরিশাল এবং রংপুর বনাম রাজশাহীর মুখোমুখি লড়াই।
এর ঠিক পরপরই আগামী ৭ নভেম্বর ষষ্ঠ রাউন্ডে বগুড়ায় সিলেটের মুখোমুখি হবে রাজশাহী, চট্টগ্রামে ময়মনসিংহ খেলবে বরিশালের বিরুদ্ধে, মিরপুরে হোম অব ক্রিকেটে লড়বে ঢাকা ও খুলনা এবং খুলনার মাঠে রংপুরের মুখোমুখি হবে চট্টগ্রাম। টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণী শেষ রাউন্ড শুরু হবে আগামী ১৪ নভেম্বর।
চূড়ান্ত এই ধাপে পয়েন্ট তালিকার সমীকরণ মেলাতে খুলনার মাঠে বরিশালের বিপক্ষে নামবে সিলেট এবং মিরপুরে ময়মনসিংহের মুখোমুখি হবে রাজশাহী। পাশাপাশি রাজশাহীর মাটিতে ঢাকা লড়বে চট্টগ্রামের বিরুদ্ধে এবং সিলেট আউটার মাঠে শেষ খেলায় মুখোমুখি হবে রংপুর ও খুলনা।
