বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী মার্ক টেলর
-
1
স্টিফেন ফ্লেমিংয়ের স্থলাভিষিক্ত হয়ে সিএসকের নতুন প্রধান কোচ জহির খান
-
2
দক্ষিণ আফ্রিকা সফরের ওডিআই দলে ডাক পেলেন জ্যাক এডওয়ার্ডস, ছিটকে গেলেন স্ট্যানলেক
-
3
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
-
4
পাকিস্তানি নারীদের ব্রোঞ্জ জয়, হতাশা নিয়ে ফিরল বাংলাদেশ
-
5
অধিনায়ত্বের চাপে পারফর্ম করতে পারছেন না বাবর- ওয়াকার ইউনিস
বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী মার্ক টেলর
বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী মার্ক টেলর
ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব যখন চরমে তখন আশার কথা শোনালেন সাবেক অধিনায়ক মার্ক টেলর। বেতন নিয়ে দর কষাকষির কারণে সৃষ্ট সমস্যার সমাধান হবে খুব অচিরেই এমনটি মনে করেন এই গ্রেট অস্ট্রেলিয়ান।
ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দ্বন্দ্বের কারণে ইতিমধ্যে ভেস্তে গেছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আশঙ্কা দেখা দিয়েছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ ও অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়েও। তবে সাবেক অজি অধিনায়ক মার্ক টেলর মনে করেন, ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের মধ্যে তৈরী হওয়া সংকট কেটে যাবে শীঘ্রই, বাংলাদেশ সফরে দল পাঠাতে পারবে অস্ট্রেলিয়া।
মার্ক টেলর বলেন, “আমি মনে-প্রাণে বিশ্বাস করি, দুই গ্রুপই একটি সিদ্ধান্তে উপনীত হবে, সমঝোতায় পৌছাবে। এখন মধ্যস্থতা প্রয়োজন। পরিস্থিতি অনুযায়ী আমরা সে ব্যবস্থাই করব। আশাকরি অ্যাশেজের জন্য দল গড়তে সমস্যা হবে না। আর বাংলাদেশ সফরেও আমরা দল পাঠাতে পারব।”
দুইটি টেস্ট খেলতে আগামি ১৮ই আগস্ট বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সব কিছু পরিকল্পনামাফিক চললে প্রথম টেস্ট মাঠে গড়ানোর কথা ২৭শে আগস্ট, মিরপুরের শেরে-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে ২২শে আগস্ট ফতুল্লাতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অজিদের। দ্বিতীয় ও শেষ টেস্ট হবার কথা চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৪ঠা সেপ্টেম্বর।
