অস্ট্রেলিয়া সিরিজে ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ
-
1
নিসাঙ্কা-মেন্ডিসে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে হারাল শ্রীলঙ্কা
-
2
বিসিবির প্রশাসন ও নির্বাচন ইস্যুতে অংশীজনদের সঙ্গে বৈঠক করেছে আইসিসি প্রতিনিধি দল
-
3
বিসিবির সঙ্গে সমঝোতায় দায়িত্ব ছাড়লেন শন টেইট
-
4
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু ৪ জুন
-
5
অস্ট্রেলিয়া সিরিজে ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ
অস্ট্রেলিয়া সিরিজে ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ
অস্ট্রেলিয়া সিরিজে ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জুন থেকে শুরু হওয়া এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিসির প্রকাশ ভাট। প্রথম ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আহসান রাজা, আর চতুর্থ আম্পায়ার থাকবেন মোর্শেদ আলী খান।
১১ জুন দ্বিতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আহসান রাজা ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান। ১৪ জুন তৃতীয় ও শেষ ওয়ানডেতে অ্যালেক্স ওয়ার্ফ ও মাসুদুর রহমান মুকুল মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। টিভি আম্পায়ার থাকবেন আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোর্শেদ আলী খান।
এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ জুন প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ার তানভীর আহমেদ এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
১৯ জুন দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।
২১ জুন সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত ও মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গাজী সোহেল, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।
