নিউজিল্যান্ড সফরে ভারতের ১২ ম্যাচ, ডিসেম্বরে কিউইদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা
-
1
থুশারার প্রত্যাবর্তন, ৪৬ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি দিল শ্রীলঙ্কা
-
2
ভারতের স্পিন বোলিং কোচ হলেন সাবেক অলরাউন্ডার সৈরাজ বাহুতুলে
-
3
টেস্ট ক্রিকেটে আসছে নতুন নিয়ম, প্রয়োজন হলে বদলাবে বলের রঙ
-
4
অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতেই সেঞ্চুরি, জানালেন হৃদয়
-
5
জিম্বাবুয়ে এ দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ, হবে তিন ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ
নিউজিল্যান্ড সফরে ভারতের ১২ ম্যাচ, ডিসেম্বরে কিউইদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা
নিউজিল্যান্ড সফরে ভারতের ১২ ম্যাচ, ডিসেম্বরে কিউইদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ২০২৬-২৭ মৌসুমের আন্তর্জাতিক হোম সূচি ঘোষণা করেছে। ঘোষিত সূচির সবচেয়ে বড় আকর্ষণ আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের নিউজিল্যান্ড সফর। তিন ফরম্যাট মিলিয়ে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে ১২টি আন্তর্জাতিক ম্যাচ, যা নিউজিল্যান্ডের ইতিহাসে কোনো সফরকারী দলের বিপক্ষে সবচেয়ে বড় দ্বিপাক্ষিক সিরিজ।
সূচি অনুযায়ী, ২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত ও নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে সফর। এরপর ওয়ানডে ও টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন ভেন্যুতে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ১৯ নভেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এবং দ্বিতীয় টেস্ট ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হবে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারত-নিউজিল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে পরিণত হয়েছে। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের জয়, ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং পরবর্তীতে আইসিসি টুর্নামেন্টগুলোতে ভারতের সাফল্য এই দ্বৈরথকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ২০২৪ সালে নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে ভারতের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে। চলতি বছর আবার ভারতের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজও জেতে কিউইরা।
এদিকে ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে দুই দল। নেলসন, ওয়েলিংটন ও টাউরাঙ্গায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এটি হবে হোয়াইট ফার্নসদের গ্রীষ্মকালীন একমাত্র হোম সিরিজ। বর্তমানে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা রক্ষার প্রস্তুতি নেওয়া নিউজিল্যান্ড নারী দল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য প্রথম আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে।
অন্যদিকে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা। সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।
